ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৩, ০৯:২৮ পিএম
আপডেট : ০৭ আগস্ট ২০২৩, ১০:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপির রাজনীতি নিষিদ্ধের দাবিতে যুবলীগের স্মারকলিপি

ইউএনওর হাতে স্মারকলিপি তুলে দিচ্ছেন উপজেলা যুবলীগের নেতাকর্মীরা। ছবি : কালবেলা
ইউএনওর হাতে স্মারকলিপি তুলে দিচ্ছেন উপজেলা যুবলীগের নেতাকর্মীরা। ছবি : কালবেলা

১৯৭৫ সালের ১৫ আগস্ট হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড জিয়াউর রহমানের মরণোত্তর বিচার ও পলাতক অভিযুক্তদের দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর, ২১ আগস্ট হত্যাকাণ্ডের মূলহোতা তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর এবং কানাডা ফেডারেল আদালতের রায়ে সন্ত্রাসী সংগঠনের আখ্যা পাওয়া বিএনপির রাজনীতি নিষিদ্ধের দাবিতে ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে।

সোমবার (৭ আগস্ট) সকালে কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী ফটিকছড়ি উপজেলা আওয়ামী যুবলীগ ইউএনও সাব্বির রাহমান সানির কাছে এ স্মারকলিপি হস্তান্তর করেন।

আরও পড়ুন : বিদেশি প্রভুদের সাড়া না পেয়ে দিশেহারা বিএনপি : ওবায়দুল কাদের

নাজিরহাট পৌর যুবলীগের সভাপতি মো. হাসান কালবেলাকে বলেন, ৬ আগস্ট জেলা যুবলীগ ও ৭ আগস্ট উপজেলা যুবলীগের পক্ষ থেকে ইউএনও বরাবর বিএনপির রাজনীতি নিষিদ্ধের দাবিতে স্মারকলিপি প্রদানের কর্মসূচি ছিল। এ বিষয়ে ফটিকছড়ি উপজেলা যুবলীগের আহ্বায়ক শাহ আলম সিকদার কালবেলাকে বলেন, দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করার পাশাপাশি নৈরাজ্য সৃষ্টি করছে বিএনপি। ইতোমধ্যে বিএনপিকে আন্তর্জাতিক পর্যায়ে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় নির্দেশনায় উপজেলা যুবলীগ ইউএনও বরাবর স্মারকলিপি প্রদান করেছে। আশা করছি, প্রশাসন এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নিবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাব্বির রাহমান সানি কালবেলাকে বলেন, উপজেলা যুবলীগের পক্ষ থেকে একাধিক দাবি সংবলিত স্মারকলিপি প্রদান করা হয়েছে। স্মারকলিপির দাবিসমূহ পর্যালোচনা করে আমার যদি কিছু করার থাকে তাহলে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিএনপির রাজনীতি নিষিদ্ধের বিষয়ে জানতে চাইলে ইউএনও জানান, কারও রাজনীতি নিষিদ্ধ করার এখতিয়ার আমার নেই, এটা সম্পূর্ণ নির্বাচন কমিশনের বিষয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমঝোতার প্রথম ধারা যুক্তরাষ্ট্র বাস্তবায়ন করতে পারেনি : ইরান

পাকিস্তানি মধ্যস্থতাকারীদের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সাক্ষাৎ

যুবদল নেতা মাসুদ হত্যা মামলার আসামি পাহাড় থেকে গ্রেপ্তার

গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার করে যেখানে পদায়ন করল সরকার

জাতীয় কবির দর্শন ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ’ পালনের সিদ্ধান্ত

স্কুলশিক্ষার্থীকে হত্যার অভিযোগ, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ

অস্ট্রেলিয়ার কাছে ‘অসহায় আত্মসমর্পণ’ টাইগারদের

মীর শাহে আলম ও জনতুষ্টিবাদ

অস্ট্রিয়া ম্যাচের আগে পার্টিতে মজেছে আর্জেন্টিনা

১০

প্রিয় দলকে সমর্থন করলে কি মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটে?

১১

সাংহাইয়ে পুরস্কৃত হলো দেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’

১২

ইরানকে আত্মসমর্পণে বাধ্য করতে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র : মোহসেন রেজায়ি

১৩

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

১৪

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে প্রবাসীদের পাহাড়সম প্রত্যাশা

১৫

রাশেদ খাঁনকে চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্পের’ সঙ্গে রাখবো: এমপি হানাজালা

১৬

হাম উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

১৭

৯২ শতাংশ ইসরায়েলি বিশ্বাস করেন ‘যুদ্ধে ইরান জয়ী হয়েছে’   

১৮

কিশোরীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, প্রেমিকসহ গ্রেপ্তার ৩

১৯

গোল ব্যবধানের দিন শেষ, ভাগ্য নির্ধারণে এখন ‘হেড-টু-হেড’

২০
X