মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৪, ০৯:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

জব্দকৃত ৩০০ কেজি মাছ গেল এতিমখানায়

চট্টগ্রামে জব্দকৃত মাছ এতিমখানায় বিতরণ। ছবি : কালবেলা
চট্টগ্রামে জব্দকৃত মাছ এতিমখানায় বিতরণ। ছবি : কালবেলা

চট্টগ্রামের মিরসরাইয়ে মৎস্য বিভাগের উদ্যোগে ইলিশ সংরক্ষণ অভিযানে প্রায় ৩০০ কেজি সামুদ্রিক মাছ জব্দ করা হয়েছে।

শুক্রবার (১ নভেম্বর) দিনব্যাপী উপজেলার বামনসুন্দর ও সাহেরখালী স্লুইসগেট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে পোয়া, চিংড়িসহ বিভিন্ন প্রজাতির মাছ জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত মাছ উপজেলার বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে।

সিনিয়র উপজেলা মৎস্য অফিসার নাসিম আল মাহমুদ জানান, ইলিশ ও সামুদ্রিক মাছ আহরণে ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর চলমান ২২ দিনের নিষেধাজ্ঞা উপলক্ষে শুক্রবার দিনব্যাপী অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে পোয়া, চিংড়িসহ বিভিন্ন প্রজাতির প্রায় ৩০০ কেজি সামুদ্রিক মাছ ও ৪০ কেজি বরফ জব্দ করা হয়েছে। পরে জব্দকৃত বরফ সমুদ্রে ফেলে নষ্ট করা হয়েছে এবং জব্দকৃত মাছ কয়েকটি এতিমখানায় বিতরণ করা হয়েছে। অভিযানে সহযোগিতা করেছেন কোস্টগার্ডের মিরসরাই স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার মোসলেহ উদ্দিন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত সেই তরুণের মৃত্যু

শিবির নেতাকে ছুরিকাঘাতে খুন

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে কেপ ভার্দে

মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী

বিয়ের দাবিতে ১৮ দিন ধরে অবস্থান তরুণীর, অন্য মেয়েকে ঘরে তুললেন প্রেমিক

যে শহর কাঁদিয়েছিল ম্যারাডোনাকে, সেখানেই মেসির প্রতিশোধের মিশন

বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান

ডিজেলের দাম কমাচ্ছে মালয়েশিয়া

৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির রোডম্যাপে একমত যুক্তরাষ্ট্র ও ইরান

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

১০

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপে চমক দেখাল মিসর

১১

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

১২

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

১৩

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচগেট

১৪

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

১৫

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

১৬

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

১৭

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

১৮

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১৯

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

২০
X