চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৩, ০৫:৩১ পিএম
আপডেট : ০৮ আগস্ট ২০২৩, ০৫:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

জেগে আছে শুধু ঘরের চাল

বন্যাকবলিত চকরিয়া এলাকা। ছবি: কালবেলা
বন্যাকবলিত চকরিয়া এলাকা। ছবি: কালবেলা

টানা পাঁচ দিনের ভারি বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে চকরিয়া উপজেলার ১৮টি ইউনিয়নের মধ্যে ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভার ৯টি ওয়ার্ডের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। নদীতে বন্যার পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

উপকূলীয় ইউনিয়নের মানুষগুলোকে আশ্রয়ণ কেন্দ্রে পাঠানো হয়েছে। এতে বন্যায় অন্তত দুই লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

পাহাড়ি ঢলে চকরিয়ার কৈয়ারবিল ও সুরাজপুর মানিকপুর ইউনিয়নের বিভিন্ন এলাকা পানিতে একেবারে নিমজ্জিত হয়ে পড়েছে। সরেজমিনে দেখা যায়, সেখানে শুধু ঘরের চালটুকুই জেগে আছে। সব ভেসে গেছে পানিতে।

আরও পড়ুন: তলিয়ে গেল ২২৮৩টি ঘর

গ্রামীণ জনপদ সমুদ্রে পরিণত হয়েছে। যে দিকে চোখ যায় সেই দিকে থৈ থৈ পানি আর পানি। অসহায় মানুষদের ঘরে নেই খাদ্য। শিক্ষাপ্রতিষ্ঠান হতে শুরু করে বসতবাড়ি সবটাতেই শুধু পানি আর পানি। শত শত গ্রামের হাজার হাজার পরিবার বন্যার পানিতে নিমজ্জিত।

কক্সবাজার পানি উন্নয়ন বোর্ড় ও এলজিইডি অফিস জানায়, উপজেলার তিনটি বেড়িবাঁধসহ গ্রামীণ জনপদের সড়কগুলো বন্যার স্রোত ঢুকে ভেঙে লন্ডভন্ড হয়ে গেছে।

এতে বিশেষ করে কৈযারবিল, বরইতলী, ভেওলা কোনাখালী, সাহারবিল, খুটাখালী, চিরিংগা ও পৌরসভার লাখ লাখ মানুষ গৃহবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছেন। অসহায় মানুষেরা চরম দুর্ভোগের শিকার হচ্ছে।

আরও পড়ুন: বন্যা ও দেয়াল ধসে শিশুসহ নিহত ৩

এদিকে উপজেলা সদরের সঙ্গে অভ্যন্তরীণ রাস্তাসমূহে গাড়ি চলাচল বন্ধ রয়েছে গত দুই দিন ধরে।

সরেজমিনে পরিদর্শনকালে দেখা গেছে- আরকার মহাসড়কসহ চকরিয়া উপজেলার কৈয়াররবিল-চিকলঘাটা সড়ক, বানিয়াছড়া বরইতলী শান্তিবাজার সড়ক, চিরিংগা বদরখালী সড়ক, হারবাং সড়ক, কোনাখালী সড়কগুলো পানিতে ডুবে যোগাযোগ বিছিন্ন হয়ে পড়েছে।

এর আগে, কক্সবাজারের চকরিয়ায় ভয়াবহ বন্যায় দুই শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। নদীতে ভেসে আসা লাকড়ি ধরতে গিয়ে শাহ আলম নামে এক যুবক নিখোঁজ রয়েছে।

অপরদিকে বরইতলী ইউনিয়নে দেয়াল ধসে দুই শিশু নিহত হয়েছে। তারা হলো- ওই ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সবুজপাড়া গ্রামের নাজেম উদ্দিনের দুই সন্তান তাবাসুম (১) ও সাবিদ (৫)। তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান ও বরইতলী ইউনিয়নের চেয়ারম্যান খালেকুজ্জামান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

ডেঙ্গুতে এক দিনে ২ নারীর মৃত্যু

ডিসি সারওয়ার প্রত্যাহার / মাজার ভক্তদের দাবি, ‘ওলির সঙ্গে বেয়াদবির খেসারত’

কক্সবাজারে বাড়ছে এইচআইভি রোগী, ৯৩ শতাংশই রোহিঙ্গা

নরসিংদীতে বজ্রপাতে ৩ মাদ্রাসা ছাত্রের মৃত্যু

প্রিয় ভারতীয় ও পাকিস্তানি ব্যক্তির নাম জানালেন ভ্যান্স

জাবির আবাসিক হলে চুরির অভিযোগে এক নারীকে পুলিশে সোপর্দ

সিলেটের প্রত্যাহার হওয়া ডিসি সারওয়ারকে বহাল রাখার দাবি

‘সাতক্ষীরায় প্রতিদিন ১ ইউনিট বিদ্যুৎ সাশ্রয়ে বছরে বাঁচতে পারে ৩০৪ কোটি টাকা’

এবার ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল

১০

একটি কিডনি, এক জীবন এবং একজন বাবা

১১

সাড়ে ৮ কোটি টাকার সড়ক সংস্কারে অনিয়ম, রাতের আঁধারে কার্পেটিং

১২

লেবাননে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ ইসরায়েলি সেনাপ্রধানের

১৩

অস্ট্রিয়া-আর্জেন্টিনা ম্যাচে কে জিতবে, জানাল অপ্টা?

১৪

অস্ট্রিয়া ম্যাচ / আর্জেন্টিনার একাদশে আসতে পারে ৩ পরিবর্তন

১৫

ডিসি সারওয়ার প্রত্যাহার: স্থানীয়রা বলছেন ‘বাড়াবাড়ির ফল’

১৬

বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

১৭

নারীদের লুটে নেওয়া ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের তিন সদস্য গ্রেপ্তার 

১৮

সরকারি চাকরিতে কোন গ্রেডে কত পদ ফাঁকা, জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

১৯

পুলিশ দেখে পালানোর চেষ্টা, ‘ছাদ থেকে পড়ে’ আ.লীগ নেতার মৃত্যু

২০
X