চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৪, ০৯:২০ পিএম
অনলাইন সংস্করণ

স্ট্যান্ডার্ড ব্যাংকের সাবেক পরিচালকের ১৬৫ কোটি টাকার খেলাপি ঋণ পরিশোধ

স্ট্যান্ডার্ড ব্যাংকের সাবেক পরিচালক হারুন-উর-রশিদ। ছবি : কালবেলা
স্ট্যান্ডার্ড ব্যাংকের সাবেক পরিচালক হারুন-উর-রশিদ। ছবি : কালবেলা

বিভিন্ন ব্যাংকের ১৬৫ কোটি টাকার খেলাপি ঋণ পরিশোধ করে দায়মুক্ত হয়েছেন স্ট্যান্ডার্ড ব্যাংকের সাবেক পরিচালক হারুন-উর-রশিদ। তিনি ন্যাশনাল আয়রন ইন্ডাস্ট্রিজ, রুবাইয়া ভেজিটেবল ইন্ডাস্ট্রিজ এবং মেসার্স এইচ স্টিল রি-রোলিং মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) খেলাপি ঋণের দায় থেকে অব্যাহতি দেন চট্টগ্রামের অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম অর্থঋণ আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম। তিনি বলেন, ১৬৫ কোটি টাকা খেলাপি ঋণ পরিশোধ করে দায়মুক্ত হয়েছেন হারুন-উর-রশিদ। খেলাপি ঋণ আদায়ের দাবিতে হারুন-উর-রশিদ এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে ২০১২ ও ২০১৪ সালে অর্থঋণ মামলা দায়ের করে ন্যাশনাল ব্যাংক, আল-আরাফাহ ইসলামী ব্যাংক এবং প্রাইম ব্যাংক।

তিনি আরও বলেন, দীর্ঘ আইনি লড়াইয়ের পর আদালতের নির্দেশে ত্রিপক্ষীয় চুক্তির মাধ্যমে বন্ধকী সম্পত্তি বিক্রয় করে তিন ব্যাংকের ১৬৫ কোটি টাকা পরিশোধ করেছেন তিনি। কালুঘাট ভারী শিল্প এলাকায় অবস্হিত ২০ একর সম্পত্তি বন্ধক রেখে বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের নামে ঋণ নিয়েছিলেন হারুন-উর-রশিদ।

সুদ মওকুফের আওতায় আল-আরাফাহ ইসলামী ব্যাংক ১০০ কোটি, প্রাইম ব্যাংক ৩৫ কোটি এবং ন্যাশনাল ব্যাংক ৩০ কোটি টাকা খেলাপি ঋণ আদায় করে। অর্থঋণ আদালতে পূর্ণ সন্তুষ্টিতে মামলা নিস্পত্তির আবেদন করলে আদালত ডিক্রিদার ব্যাংকসমূহের আবেদন গ্রহণ করে ঋণ গ্রহীতা হারুনুর রশিদকে খেলাপি ঋণের দায় থেকে অব্যাহতি দেয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পরবর্তী ধাপ আরও কঠিন হবে : চীন

টানা ৫ বিশ্বকাপে গোলের রেকর্ড মেসির

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

একান্ত প্রিয় বস্তু হারিয়ে গেলে যে দোয়া পড়বেন

মেসির বাঁ পায়ের দৃষ্টিনন্দন গোলে এগিয়ে আর্জেন্টিনা

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, কী বলছে পরিসংখ্যান

অভিজ্ঞতা ছাড়াই ৫০ জনকে চাকরি দেবে লংকাবাংলা ফাইন্যান্স

বিকাশে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

আজকের নামাজের সময়সূচি

১০

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

১১

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

১২

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

১৩

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

১৪

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

১৫

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

১৬

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

১৭

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

১৮

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

১৯

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

২০
X