চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১১ আগস্ট ২০২৩, ০৬:৫৮ এএম
আপডেট : ১১ আগস্ট ২০২৩, ০৯:১১ এএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে বন্যায় ১৫ জনের মৃত্যু

চট্টগ্রামে টানা বর্ষণে বন্যা। ছবি : কালবেলা
চট্টগ্রামে টানা বর্ষণে বন্যা। ছবি : কালবেলা

চট্টগ্রামে টানা বর্ষণে সৃষ্ট বন্যায় ১৫ জনের মৃত্যু হয়েছে। চট্টগ্রাম নগরী ও উপজেলার বিভিন্ন স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। চট্টগ্রামের দক্ষিণাঞ্চলে ধসে গেছে শত শত ঘরবাড়ি। এইদিকে সড়ক থেকে পানি নামায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে গাড়ি চলাচল শুরু হয়েছে।

চট্টগ্রাম জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. সাইফুল্লাহ মজুমদার বলেন, বন্যায় চট্টগ্রাম নগরী ও জেলায় ১৫ জন পানিতে ভেসে মারা গেছেন। এর মধ্যে সাতকানিয়ায় ছয়, লোহাগাড়ায় চার, চন্দনাইশে দুই, রাউজানে এক, বাঁশখালীতে এক ও মহানগরীতে একজন মারা গেছেন।

চট্টগ্রাম জেলা প্রশাসন সূত্র জানিয়েছে, ১৪টি উপজেলা এবং সিটি করপোরেশনের মধ্যে এক লাখ ৪০ হাজার ১২টি পারিবারের ছয় লাখ ৩৫ হাজার ১৩০ জন লোক বন্যায় পানিবন্দি হয়ে পড়েন। তাদের নিরাপদ আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছিল। বন্যার পানি কমতে শুরু করায় অনেকেই বাড়ি ঘরে ফিরে গেছেন।

এর আগে ৪ আগস্ট থেকে পাঁচদিন চট্টগ্রাম নগরী ও উপজেলায় টানা বর্ষণ হয়। বৃষ্টির কারণে পাহাড়ি ঢলে চট্টগ্রামের দক্ষিণাঞ্চলে বন্যা হয়। বন্যাকবলিত এলাকা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ও চট্টগ্রাম-বান্দরবান সড়কে এখনও যানচলাচল স্থবির হয়ে পড়ে। বৃহস্পতিবার (১০ জুলাই) সকাল থেকে বন্যার পানি নেমে গেলে যানবাহন চলাচল স্বাভাবিক হতে শুরু করে।

হাইওয়ে পুলিশের দোহাজারি থানার ওসি খান মো. ইরফান জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল থেকে ওই সড়কে যানবহন চলাচল করছে। ৯ আগস্ট থেকে পানি কমা শুরু হয়েছিল। এখন সড়কের কোথাও পানি নেই। স্বাভাবিকভাবে যানবাহন চলাচল করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চেয়ারে বসে নামাজ আদায়কালে চেয়ারের পা কোথায় থাকবে?

ক্যালকুলেটরে ‘ঘুষ’ হিসাব করা সেই কর্মকর্তা প্রত্যাহার

জামায়াত আমিরের সঙ্গে সুইস রাষ্ট্রদূতের বৈঠক

মিয়ানমারে ভোট ঘিরে ছয় মাসে ৭০০ নাগরিক নিহত: জাতিসংঘ

ধানমন্ডির সেই বাড়িতে ঢুকে ছবি-ভিডিও ধারণের সময় যুবক আটক

হরমুজ প্রণালি তেহরানই পরিচালনা করবে : গালিবাফ

ষড়যন্ত্রকারীদের রাজপথে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করা হবে: সিসিক প্রশাসক

নিষিদ্ধ দলের তৎপরতা চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা: রেলমন্ত্রী 

হামলা-লুটপাট আতঙ্কে ঘর ছাড়ছেন পাংশার মানুষ

জাতীয় চিড়িয়াখানা থেকে সাভারে ‘ডোনাল্ড ট্রাম্প’

১০

বগুড়ায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

১১

বিশ্বকাপ থেকে বিদায় নিল আরও এক দেশ

১২

বিদায়বেলায় সাবেক ডিসি সারওয়ার আলমের আবেগঘন স্ট্যাটাস

১৩

বাংলাদেশি শিক্ষার্থীকে হত্যা, মারার পরও চাওয়া হচ্ছিল মুক্তিপণ

১৪

বর্ধিত স্বাস্থ্য বাজেট অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ব্যয়ের আহ্বান প্রজ্ঞার

১৫

সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের আদেশ বাতিল

১৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কার্যকারিতা নিয়ে পেজেশকিয়ানের স্ট্যাটাস

১৭

বগুড়ায় সাবেক ইউপি সদস্য নিহত

১৮

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া

১৯

‘আমার বন্ধু মহাজাদু জানে’

২০
X