চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১২ আগস্ট ২০২৩, ০৮:৫৪ পিএম
অনলাইন সংস্করণ
অনলাইন জুয়ায় আসক্তি

বিয়ের অনুষ্ঠানে মোবাইল চুরির অভিযোগে ২ কলেজছাত্র গ্রেপ্তার

প্রতীকী ছবি। গ্রাফিক্স : কালবেলা
প্রতীকী ছবি। গ্রাফিক্স : কালবেলা

চট্টগ্রাম নগরে একটি বিয়ের অনুষ্ঠানে মোবাইল চুরির অভিযোগে দুই কলেজছাত্রকে গ্রেপ্তার করেছে খুলশী থানা-পুলিশ।

শুক্রবার (১১ আগস্ট) রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

ওই দুজন হলেন সরকারি হাজী মুহাম্মদ মহসীন কলেজের সম্মান তৃতীয় বর্ষের ছাত্র রাশেদুল ইসলাম (২২) ও একই কলেজের এইচএসসি পরীক্ষার্থী মঈন উদ্দিন ফয়সাল (১৯)।

এদের মধ্যে টাইগারপাস থেকে রাশেদুল এবং ডবলমুরিং এলাকা থেকে ফয়সালকে গ্রেপ্তার করা হয়।

পরে দুই মামলায় গ্রেপ্তার দেখিয়ে দুজনকে শনিবার (১২ আগস্ট) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে পুলিশ জানায়, ওই দুজন ওয়ান এক্স বেট নামের একটি অনলাইন জুয়ার প্ল্যাটফর্মের সঙ্গে জড়িত। সেখানে অ্যাকাউন্ট খুলে বিকাশ ও নগদের মাধ্যমে টাকা বিনিয়োগ করেন তারা।

দ্বিগুণ লাভের আশায় বিনিয়োগ করতে গিয়ে প্রতারিত হয়ে টাকা হারান তারা। এ ক্ষতি পোষাতে চুরি-ছিনতাইয়ের পরিকল্পনা করেন দুজন।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা কালবেলাকে জানান, গত শুক্রবার রাতে টাইগারপাসে নেভি কনভেনশন হলে তারা একটি বিয়ের অনুষ্ঠানে যান।

সেখানে আসা অতিথিরা মোবাইল ফোনে ছবি তোলার সময় তারা ছবি তুলতে সাহায্য করার আগ্রহ প্রকাশ করেন।

মোবাইল ফোন হাতে দেওয়ার পর ওই দুজন কৌশলে দ্রুত অনুষ্ঠানস্থল থেকে সরে পড়েন। এভাবে দুই অতিথির মোবাইল ফোন নিয়ে যান তারা।

ওসি সন্তোষ কুমার চাকমা বলেন, ‘অভিযোগ পাওয়ার পর আমরা দ্রুত সিসি ক্যামেরার ফুটেজে এদের শনাক্ত করে টাইগারপাস এবং ডবলমুরিং এলাকায় অভিযান চালাই।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্টেশন মাস্টারের ওপর হামলা, ব্রাজিল সমর্থক আটক

নিজের মতো চলছে ইসরায়েল, ট্রাম্প কি নেতানিয়াহুকে সামলাতে পারবেন

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

৫০০ শয্যায় উন্নীত হচ্ছে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল

ডিগ্রি নয়, মানুষ হওয়াই বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য: সাঈদ আল নোমান

জাপানের গোল উৎসবে বিশ্বকাপ থেকে বিদায় নিল তিউনিসিয়া

মাঠে নামছে ৩২ বিশ্ববিদ্যালয় / ২৮ জুন শুরু হচ্ছে ‘আমা কফি ক্যাম্পাস ফুটসাল’

এইচএসসি পরীক্ষা ইস্যুতে কেন্দ্রসচিবদের নিয়ে বসছেন শিক্ষামন্ত্রী

সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার ১৫ হাজার

বেফাঁস মন্তব্যের জেরে কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনারকে প্রত্যাহার

১০

ইসলামে পিতার সম্মান

১১

সন্তানের ঐতিহাসিক পারফরম্যান্স দেখতে অবশেষে যুক্তরাষ্ট্রে ভোজেনিয়ার মা

১২

ইরানের তেল খাতই হবে চুক্তির সবচেয়ে বড় পরীক্ষা

১৩

বাবা নেই, তবুও প্রতিদিন আছেন

১৪

উজানের ঢল ও বৃষ্টিতে কুড়িগ্রামের নদ-নদীর পানি বাড়ছে

১৫

সুখবর দিলেন সামান্থা

১৬

কুমারখালী-খোকসায় থাকতে হলে বিএনপি নেতাদের কথা শুনতে হবে: পুলিশকে এমপি ফরিদা

১৭

বাংলাদেশের কাছেও ৭ গোল খেয়েছিল ব্রাজিল!

১৮

পোল্যান্ডের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ফেরত দিলেন জেলেনস্কি

১৯

বিটিআইয়ের সিইও হিসেবে যোগ দিলেন মাহবুবুর রহমান

২০
X