চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৫ পিএম
আপডেট : ১২ ডিসেম্বর ২০২৪, ০৬:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

বাসা থেকে ধরে নিয়ে বিমানবন্দরের কর্মচারীকে খুন

উসমান সিকদার। ছবি : সংগৃহীত
উসমান সিকদার। ছবি : সংগৃহীত

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের এক কর্মচারীর লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম উসমান সিকদার। তিনি বিমানবন্দরের সিভিল অ্যাভিয়েশনের অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিমানবন্দরসংলগ্ন লিংক রোড থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

জানা যায়, উসমানের বাড়ি হাটহাজারীর মেখল ইউনিয়নে। সেখানে তার পরিবার থাকলেও ওসমান বিমানবন্দর এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন।

পরিবারের অভিযোগ, উসমানকে বাসা থেকে ধরে নিয়ে গিয়ে ‘হত্যা’ করা হয়েছে।

পতেঙ্গা থানা পুলিশ জানায়, সকালে বিমানবন্দরসংলগ্ন লিংক রোডে একটি লাশ পড়ে থাকতে দেখে লোকজন পুলিশে খবর দেয়। পরে পুলিশ সেখানে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

উসমান সিকদারের ভাই এমরান সিকদার জানান, পূর্ব বিরোধের জেরে তার ভাইকে খুন করা হয়েছে। মাথায় লাঠির আঘাত রয়েছে। এ ছাড়া পুরো শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও শাস্তি দাবি করেন তিনি।

এমরান সিকদার আরও জানান, তাদের প্রতিবেশী এক যুবকও গত রাতে ওসমানের বাসায় ছিলেন। রাত আড়াইটা থেকে ৩টার দিকে সাত থেকে আটজন লোক এসে ওসমান আর ওই প্রতিবেশীকে বাসা থেকে ধরে নিয়ে যায়। দুজনকে বাসা থেকে নিয়ে যাওয়ার সময় ওসমানকে মারধর করতে করতে নিয়ে যাওয়া হয়েছিল। সাথে থাকা ছেলেটিকেও মারধর করা হয়েছিল। পরে ওই প্রতিবেশীকে তারা ছেড়ে দেয় বলে জানায় এমরান।

নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার কাজী মো. তারেক আজিজ কালবেলাকে বলেন, বিমানবন্দরসংলগ্ন লিংক রোডে একটি লাশ পড়ে থাকতে দেখে খবর পেয়ে পুলিশ গিয়ে উদ্ধার করে। লাশের মাথায় জখমের চিহ্ন ছিল। ময়নাতদন্তের প্রতিবেদনের পর ওসমানের মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X