চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৫, ০৫:০০ পিএম
অনলাইন সংস্করণ

‘কাউকে শাস্তি দিতে হলে বলবেন, তুমি সন্দ্বীপ যাও’

সীতাকুণ্ডে বাঁশবাড়িয়া-গুপ্তছড়া ফেরিঘাটের কার্যক্রম পরিদর্শন করেন উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। ছবি : কালবেলা
সীতাকুণ্ডে বাঁশবাড়িয়া-গুপ্তছড়া ফেরিঘাটের কার্যক্রম পরিদর্শন করেন উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। ছবি : কালবেলা

চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপের যাতায়াত ব্যবস্থার তীব্র সমালোচনা করেছেন সড়ক পরিবহন ও সেতু এবং রেল মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেন, সন্দ্বীপ একটি বিচ্ছিন্ন দ্বীপ। মানুষকে শাস্তি দিতে চাইলে বলতে পারেন, তুমি সন্দ্বীপ যাও। নারীদের কোমর পানিতে নামতে হয়। মাথার ওপরে মালপত্র নিয়ে নৌযানে উঠতে হয়।

রোববার (১৯ জানুয়ারি) সকালে সীতাকুণ্ডে বাঁশবাড়িয়া-গুপ্তছড়া ফেরিঘাটের কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, সন্দ্বীপের মানুষকে জিম্মি করে রাখা হয়েছে। মানুষ বাড়িতে যাওয়া বা আত্মীয়-স্বজনদের সঙ্গে দেখা করা তো অপরাধ না। আমার বাড়িও সন্দ্বীপ, কিন্তু সেটা মূল বিষয় না। উন্নয়ন সব ঢাকা কিংবা বড় শহরে হয়েছে। প্রধান উপদেষ্টার নির্দেশ অনুযায়ী, যেসব জায়গায় উন্নয়নের ছোঁয়া পৌঁছেনি সেসব জায়গায় পৌঁছাতে হবে।

দ্বীপ জেলা ভোলাতে সেতু বানানোর চিন্তা আছে জানিয়ে ড. ফাওজুল কবির বলেন, আমরা অন্য যেসব বিচ্ছিন্ন জেলা যেমন- ভোলাতে আমরা সেতু নির্মাণের চিন্তা করছি। সন্দ্বীপে ফেরি ব্যবস্থা কতটুকু সফল হয় সেটা দেখে পরবর্তীতে আমরা সড়ক যোগাযোগের দিকে ভাবব। তবে মনে রাখতে হবে সড়ক নির্মাণ খুবই ব্যয়বহুল। এ জন্য ওখানে যদি কোনো অর্থনৈতিক কর্মকাণ্ড না হয় তবে সড়কের বিনিয়োগ ঠিক হবে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সবার পায়ে গোলাপি জুতা, মেসির পায়ে কেন সাদা?  

‘সিলেটবাসীর দরকার, ডিসি সারওয়ার’

ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

নাটকের পর এবার ওটিটিতে কাজ করার ইঙ্গিত দিলেন জিম

আইসিএপিপির স্থায়ী কমিটির সদস্য হলেন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ

যুবদল নেতা সজিবের বহিষ্কারাদেশ প্রত্যাহার দাবি

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

প্রায় ৫০ বছর পর ভিসা ফি পাঁচ গুণ বাড়াল জাপান

বাংলাদেশ-মালয়েশিয়া বৈঠকে তিন সমঝোতা চুক্তি স্বাক্ষর

ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান

১০

মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ, পাশে মিলল লাল শাড়ি

১১

‘ব্রেকিং ব্যাড’ খ্যাত হলিউড তারকার ইসলাম গ্রহণ

১২

হারপিক ঢেলে ‘আর্জেন্টিনার জার্সি’ বানাল ব্রাজিল সমর্থকরা

১৩

উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে শিক্ষক প্রশিক্ষণ সিরিজ শুরু করল ইউল্যাব

১৪

মাদক সেবনের অভিযোগে সিনিয়র-জুনিয়রের সংঘর্ষ, হাসপাতালে উভয় শিক্ষার্থী

১৫

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পর কত কমল তেলের দাম?

১৬

পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক

১৭

যুক্তরাষ্ট্রের কয়েক ডজন প্রতিষ্ঠানের ওপর বাণিজ্যিক বিধিনিষেধ চীনের

১৮

বিক্রয় উৎকর্ষতায় সম্মাননা পেলেন এসএ গ্রুপের সেরা পরিবেশক ও বিক্রয়কর্মীরা

১৯

আটবার ঘর তুলেছি, পদ্মায় সব নিয়ে গেল

২০
X