চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:০২ পিএম
অনলাইন সংস্করণ

‘দুঃসময়ে আশার আলো দেখিয়েছে সেনাবাহিনী’

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি সভা। ছবি : কালবেলা
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি সভা। ছবি : কালবেলা

সম্প্রতি রাজনৈতিক পট-পরিবর্তনের পর প্রতিকূল পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকার ও বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি সেনাবাহিনী সংখ্যালঘুদের পাশে দাঁড়ানোয় আন্তরিক অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতারা। তারা বলেছেন, সেনাবাহিনী এ দুঃসময়ে নতুন পথচলায় আশার আলো দেখিয়েছে। হতাশার অন্ধকার দূর করতে সহায়তা করছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) চট্টগ্রাম অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি সভায় বক্তারা এসব কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর পূজা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক অর্পন কান্তি ব্যানার্জি। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি সাংবাদিক বাসুদেব ধর। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি অশোক মাধব রায়, যুগ্ম সাধারণ সম্পাদক গোপাল দেবনাথ ও সাংগঠনিক সম্পাদক রমেন মন্ডল।

প্রতিনিধি সভায় চট্টগ্রাম বিভাগের অধীন সব জেলা ও উপজেলার নেতারা বক্তব্য রাখেন এবং স্ব স্ব এলাকার চিত্র তুলে ধরেন। সভার সঞ্চালনা করেন চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুগ্রীব মজুমদার দোলন ও মহানগর পূজা কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাড. নিখিল কুমার নাথ।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর বলেন, মুক্তিযুদ্ধের রক্তস্নাত পথে যে বাংলাদেশের অভ্যুদয় হয়েছে- সে দেশের মানুষ নির্যাতন, হামলা ও বৈষম্যের শিকার হতে পারে না। মানুষে মানুষে বিভেদ, অনৈক্য কিংবা ঘৃণা এ দেশের মানুষের পথ হতে পারে না। হাজার হাজার বছর ধরে এই মাটিতে ঐক্যই আলোকবর্তিকা হয়েছে। কিন্তু মুক্তিযুদ্ধের সেই চেতনা আমরা ধরে রাখতে পারিনি। তাই ছাত্র-জনতাকে আবার রাস্তায় নামতে হয়েছে।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশকে এক পরিবার হিসেবে দেখতে চান। আমরা স্বাগত জানিয়েছি। তবে সরকারের নানা পদক্ষেপে আমরা তার প্রতিফলন দেখতে পাচ্ছি না।

বক্তারা বলেন, প্রকৃত গণতান্ত্রিক দেশ গড়ে তুলতে হলে মানুষে মানুষে বিভেদ, অনৈক্যের প্রাচীর ভাঙতে হবে। সমাজের কেউ যেন বিভেদ ও হিংসার শিকার না হয়, অন্তর্বর্তী সরকার এবং গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোকে তা নিশ্চিত করতে হবে। তাহলেই মুক্তিযুদ্ধ এবং ছাত্র-জনতার আন্দোলনের স্বপ্ন বাস্তবায়িত হবে।

এদিকে সকাল থেকেই চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা উপজেলা থেকে নগরের অফিসার্স ক্লাবে আসতে শুরু করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকরা। বক্তব্যে নানা সংকট ও বর্তমান পরিস্থিতি নিয়ে নিজেদের অবস্থানের কথা তুলে ধরেন তারা। প্রথমে লক্ষ্মীপুর, তারপর নোয়াখালী, ফেনী, কুমিল্লা, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, কক্সবাজারসহ বিভিন্ন জেলা ও উপজেলার কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদকরা বক্তব্য দেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলার বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি এবং সাধারণ সম্পাদকরা। তারা বলেন, সেনাবাহিনী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় রক্ষা পেয়েছে তাদের মণ্ডপ, নিরাপদে ঘুমাতে পারছেন সাধারণ হিন্দু ধর্মালম্বীরা। নিজেদের এমন পরিস্থিতি থেকে উত্তরণের জন্য অন্তর্বর্তী সরকার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কৃতজ্ঞতাও জানান তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭০০ বছরের রীতি ভাঙলেন ‘ডিসি সারওয়ার’

বোরোর উৎপাদন ব্যয়ের চড়া মূল্যে দিশাহারা কৃষক

নারায়ণগঞ্জে আ.লীগকে প্রতিহত করতে বিএনপির অবস্থান কর্মসূচি

কণ্ঠশিল্পী মমতাজের জামিন চেম্বার আদালতে স্থগিত

দেশব্যাপী বিক্ষোভের ডাক এনসিপির

স্ত্রী নির্যাতনের মামলায় ছাত্রদল নেতা অনিক গ্রেপ্তার

হ্যাটট্রিক রেকর্ডের মুখে, অস্ট্রিয়া ম্যাচে কী কী নজির গড়তে পারেন মেসি?

আল জাজিরা বিশ্লেষণ / হরমুজ থেকে লেবানন: সংকট নিরসনে যে রোডম্যাপে এগোবে ইরান-যুক্তরাষ্ট্র 

চট্টগ্রাম বন্দরে আগুনে পুড়ে বিকল কোটি টাকা মূল্যের আরটিজি ক্রেন

আনসার সদস্যদের তৎপরতায় হারিয়ে যাওয়া শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১০

দেশে উত্তোলনযোগ্য গ্যাসের মজুত ৭.৬৩ টিসিএফ

১১

১৬৭ জনকে নিয়োগ দেবে রেশম উন্নয়ন বোর্ড, দ্রুত আবেদন করুন

১২

ওলামা দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা

১৩

শাহজালাল মাজারের দানবাক্সে ১৭ লাখ টাকা ছাড়াও মিলল স্বর্ণ ও বিদেশি মুদ্রা

১৪

চাকরি ফেরত চান পাঁচ ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা

১৫

সশস্ত্র বাহিনী বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পাচ্ছে ৬ জেলায়

১৬

ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১৩

১৭

রাত ১টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৮

নালা ভরাটে জলাবদ্ধতা, অক্সিজেন-কুয়াইশ সড়ক পরিদর্শনে গিয়ে সিডিএ চেয়ারম্যানের ক্ষোভ

১৯

আ.লীগের কর্মসূচির প্রতিবাদে ঢাকা কলেজ ছাত্রদলের বিক্ষোভ

২০
X