চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০২ মার্চ ২০২৫, ০৫:০২ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে এসআইকে হেনস্তা, গ্রেপ্তার আরও ১০

পুলিশের হাতে গ্রেপ্তাররা। ছবি : কালবেলা
পুলিশের হাতে গ্রেপ্তাররা। ছবি : কালবেলা

চট্টগ্রামের পতেঙ্গা সৈকত এলাকায় এসআই মো. ইউসুফকে হেনস্তার ঘটনায় আরও দশজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১ মার্চ) দিবাগত রাতে নগরের পাঁচলাইশ থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। এ ঘটনায় এ নিয়ে মোট ১২ জনকে গ্রেপ্তার করা হলো।

গ্রেপ্তাররা হলেন- গণপতি (৫৭), হামিদুর রহমান (৩০), রোহান (২০), আরিফ প্রমাণিক (৩৫), রাব্বি (৩৫), শুভ (১৯), জীবন (২৬), রুমেল (৩০), রেজাউল করিম (৪৫) ও সিয়াম শেখ (১৮)।

পতেঙ্গা থানার ওসি শফিকুল ইসলাম জানান, তারা পতেঙ্গা থানার এসআই ইউসুফ আলীকে দলবদ্ধ হয়ে পরিকল্পিতভাবে মারধর ও হেনস্থা করেছিল। এরা মাদক সেবন ও ছিনতাইয়ে জড়িত।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাতে নগরীর পতেঙ্গা থানার আউটার রিং রোডে সমুদ্রসৈকত এলাকায় কিছু উচ্ছৃঙ্খল যুবক এসআই ইউসুফকে ‘ভুয়া পুলিশ’ অভিহিত করে ওয়াকিটকি, মোবাইল ও মানিব্যাগ নিয়ে যায়। এ সময় চেঁচামেচি শুনে আশপাশের লোকজন এসে সাইমন (২৭) ও আলী ইমাদ (২২) নামে দুজন হেনস্তাকারীকে ধরে পুলিশে সোপর্দ করে। এসআই ইউসুফ আউটার রিং রোডে চেকপোস্টে ডিউটি করছিলেন।

পুলিশ জানায়, সৈকতে বসে কয়েকজন যুবক মাদক সেবন করছে বলে তথ্য আসে ট্রিপল নাইনে (৯৯৯)। সেখানে আউটার রিং রোডে চেকপোস্টে ডিউটি করছিলেন এসআই ইউসুফ। ট্রিপল নাইনের তথ্যে তিনি এগিয়ে গেলে দুই যুবক প্রথমে তাকে ভুয়া পুলিশ বলে চেঁচামেচি শুরু করেন। এরপর তারা নিজেদের আরও লোকজন সেখানে নিয়ে আসে।

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি-মিডিয়া) মাহমুদা বেগম জানান, ইউনিফর্ম পরা একজন পুলিশ সদস্য হেনস্তার শিকার হচ্ছেন দেখে সমুদ্রসৈকত এলাকার লোকজন সেখানে যান। তারা হেনস্থাকারীদের দুজনকে ধরে পিটুনি দেন। এ ঘটনায় পতেঙ্গা থানায় একটি মামলা দায়ের হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তদন্ত কর্মকর্তার জবানবন্দি / তাইম হত্যায় যেভাবে আসামি করা হয় ১১ পুলিশ সদস্যকে

পুশইনের চেষ্টা বিএসএফের, পুশআউট বিজিবির

সব মামলায় জামিন আবুল বারকাত, কারামুক্তিতে বাধা নেই

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে টানা চতুর্থ দিনে বাড়ল স্বর্ণের দাম

সুপ্রিম কোর্ট সচিবালয় : আপিল শুনানি ১ সেপ্টেম্বর পর্যন্ত মুলতবি

বিয়ের ক্ষেত্রে বাধ্যতামূলক হচ্ছে অনলাইন জন্মনিবন্ধন

বিশ্বরেকর্ড গড়ল কেপ ভার্দে

নামাজে রুকু না পেলে অধিকাংশ মানুষ যে ভুল করেন

মুন্সীগঞ্জে যাত্রী নিয়ে মাইক্রোবাস খাদে, নিহত ১

ম্যাচের পরই ইরানকে দ্রুত যুক্তরাষ্ট্র ছাড়তে বলা হয়েছে, দাবি কোচের

১০

মাদককাণ্ডে জাবির ২ নারী শিক্ষার্থী বহিষ্কার

১১

৭ হাজার কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন একনেকে

১২

সংঘবদ্ধ ধর্ষণ / নিশামনি হত্যার নতুন তথ্য দিল পুলিশ

১৩

বেনজীরকে দেশে ফিরিয়ে আনতে প্রক্রিয়া চলমান : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

১৪

সোনালী লাইফ ইন্স্যুরেন্সের নেতৃত্ব সম্মাননা অনুষ্ঠিত

১৫

নরসিংদীতে রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ১ 

১৬

জি-৭ সম্মেলন, ইরান চুক্তির পর ইউক্রেন যুদ্ধ বন্ধে নজর

১৭

ইসলামী ব্যাংক নিয়ে ৭ দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা 

১৮

গণপিটুনির পর এবার বিএনপির সেই দুই নেতার সাংগঠনিক পদ স্থগিত

১৯

প্রেমের টানে চীন থেকে নবীনগরে যুবক

২০
X