সাতকানিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা
প্রকাশ : ২৯ মার্চ ২০২৫, ০৭:২২ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে যাওয়ার পথে খাদে পড়ল ঈগল পরিবহন

রাস্তা থেকে খাদে পড়া ঈগল পরিবহন। ছবি : কালবেলা
রাস্তা থেকে খাদে পড়া ঈগল পরিবহন। ছবি : কালবেলা

চট্টগ্রামের সাতকানিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায় ঈগল পরিবহনের একটি বাস। এতে গাড়ি চাপা পড়ে নিহত হয়েছেন গাড়ির হেলপার। এ ঘটনায় আরও কয়েকজন আহত হন।

শনিবার (২৯ মার্চ) বেলা আনুমানিক সাড়ে ১১টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া উপজেলাধীন মৌলবির দোকান এলাকায় ঘটনাটি ঘটেছে।

দুর্ঘটনায় মারা যাওয়া গাড়ির হেলপারের নাম মো. করিম (৪৫)। তিনি চন্দনাইশ উপজেলার দক্ষিণ হাসিমপুর বড় পাড়ার মো. হাসানের ছেলে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হলেও তাৎক্ষণিকভাবে তাদের সঠিক নাম-ঠিকানা পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বেলা আনুমানিক সাড়ে ১১টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া উপজেলাধীন মৌলবির দোকান এলাকায় চট্টগ্রামমুখী ঈগল পরিবহনের একটি বাস দ্রুত ও বেপরোয়া গতিতে চালিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পতিত হয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়।

দোহাজারী হাইওয়ে থানার ওসি শুভরঞ্জন চাকমা কালবেলাকে বলেন, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে এবং দুর্ঘটনায় কবলিত গাড়িটি উদ্ধার করে হেফাজতে নেয়। রাস্তায় যান চলাচল স্বাভাবিক আছে। উক্ত দুর্ঘটনা সংক্রান্ত আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাউফল উপজেলা ছাত্রদল সভাপতি কারাগারে

বারবার পিছিয়ে যাওয়া সেই সিনেমার মুক্তির তারিখ ঘোষণা

অভিযোগ চিফ প্রসিকিউটরের / নানা উপায়ে কালক্ষেপণ করছেন জিয়াউল আহসানের আইনজীবী 

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

‘ঝরা বকুল’-এ মনিরা হয়ে হৃদয় ছুঁয়েছেন সুনেরাহ

স্কুলশিক্ষার্থী হত্যা মামলায় শিক্ষক-ছাত্র গ্রেপ্তার, আদালতে সোপর্দ

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ 

এনসিপির নতুন কর্মসূচি, নেতাকর্মীদের জরুরি নির্দেশনা

ডিসি সারওয়ারকে পুনর্বহালের দাবি গণঅধিকার পরিষদের নেতার

মেসিকে নিয়ে লিখতে গেলে একটি বইও যথেষ্ট নয়

১০

চাঞ্চল্যকর শিশু তাবাসসুম ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড

১১

মায়ের জন্য অ্যাম্বুলেন্স পাইনি, তবু প্রতিশোধ চাই না: প্রধানমন্ত্রী

১২

বাসের ধাক্কায় ইউপি সচিব নিহত

১৩

পর্তুগালে অনিশ্চয়তায় অভিবাসী শ্রমিকরা, চলছে চিরুনি অভিযান

১৪

সবার পায়ে গোলাপি জুতা, মেসির পায়ে কেন সাদা?  

১৫

‘সিলেটবাসীর দরকার, ডিসি সারওয়ার’

১৬

ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

১৭

নাটকের পর এবার ওটিটিতে কাজ করার ইঙ্গিত দিলেন জিম

১৮

আইসিএপিপির স্থায়ী কমিটির সদস্য হলেন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ

১৯

যুবদল নেতা সজিবের বহিষ্কারাদেশ প্রত্যাহার দাবি

২০
X