চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৫ জুন ২০২৩, ০৯:২৮ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রাম বন্দরে জাহাজডুবি : ১১ নাবিককে জীবিত উদ্ধার করল জেলেরা

চট্টগ্রাম বন্দরে জাহাজডুবি : ১১ নাবিককে জীবিত উদ্ধার করল জেলেরা

নোয়াপাড়া থেকে চট্টগ্রামের বাংলাবাজারের দিকে আসা ৮০০ মেট্রিক টন সিমেন্টের কাঁচামাল বহনকারী ‘এমভি দেলোয়ার আল বাহার’ নামে জাহাজডুবির ঘটনায় ১১ নাবিককে জীবিত উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জুন) বিকেলে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে বুধবার (১৪ জুন) সন্ধ্যায় চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে জাহাজডুবির ঘটনা ঘটে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) জানিয়েছে, বৈরী আবহাওয়ার কারণে তলা ফেটে জাহাজটি ডুবে যায়। লাইটার ডোবার স্থানটি বয়া দিয়ে চিহ্নিত করা হয়েছে। এখন বন্দরে জাহাজ চলাচলের কোনো সমস্যা হচ্ছে না।

চট্টগ্রাম বন্দরের ডেপুটি কনজারভেটর ক্যাপ্টেন ফরিদুল আলম কালবেলাকে বলেন, জাহাজটিতে ৮০০ মেট্রিক টন ফ্লাই অ্যাশ ছিল। কোস্টগার্ডের উদ্ধারকারী জাহাজ মেটাল শার্ককে ঘটনাস্থলে যায়। ওই জাহাজে থাকা নাবিকরা সাগরে ঝাঁপ দিলে আশপাশের লাইটারে থাকা জেলেরা রক্ষা করে। এখন স্থানটি বয়া দিয়ে চিহ্নিত করা হয়েছে।

বিআইডব্লিওটিএ’র মাস্টার পাইলট সুপারভাইজার আমিনুল হক কালবেলাকে বলেন, বৈরী আবহাওয়ার কবলে পড়ে এমভি দেলোয়ার আল বাহার নামের একটি লাইটার জাহাজ ডুবে যায়। এ সময় ১১ নাবিককে উদ্ধার করা হয়। এ ছাড়াও খবর পাওয়ার পরপরই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক রাষ্ট্রপতির অতীত কার্যক্রম যাচাই করছে সরকার, তদন্ত শেষে আইনি ব্যবস্থা: আইনমন্ত্রী

হাম উপসর্গে ঝরল আরও ৪ শিশুর প্রাণ

গ্রামীণ ব্যাংক ও সমাধান সার্ভিসেস লিমিটেডের যৌথ যাত্রা শুরু, ‘জিপে’ বুথ উদ্বোধন

নওগাঁয় স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার

সেন্ট্রাল ইউনিভার্সিটির মতবিনিময় সভা থেকে ঢাকা কলেজ শিক্ষকদের ওয়াকআউট

ইরান যুদ্ধের পরিণতি নিয়ে ট্রাম্পকে সতর্ক করলেন ভ্যান্স-কেইন

ক্লাবে ফিরেই নেইমার-নাটক, জোড়া গোলের ঝলক শেষে পেলেন দুঃসংবাদ

জামায়াত জোট ছাড়ার গুঞ্জনে মুখ খুলল নেজামে ইসলাম

২৫ কোটি টাকা আত্মসাৎ, সাবেক ভূমিমন্ত্রীর বিরুদ্ধে আরও ৪ জনের সাক্ষ্য

নদীতে বিলীন হচ্ছে বসতভিটা-কবর, দিশাহারা ফেনীবাসী

১০

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২৭ সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে অভিযোগ

১১

চুরির অভিযোগে যুবককে গাছের সঙ্গে বেঁধে কুপিয়ে হত্যা

১২

ফুড লাভার সাদিয়া আয়মান, তবু কীভাবে থাকেন ফিট?

১৩

এক হাজার ফাউন্ডারকে জমির দলিল দিল সুখের খামার

১৪

মাদক কারবারিকে পিটিয়ে হত্যার পর বাড়িঘরে আগুন

১৫

বাঁশরী নজরুল নাট্যোৎসবে আজ তিন নাটক

১৬

দিনাজপুরের ২ উপজেলার কমিটি বিলুপ্ত করল বিএনপি

১৭

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির সঙ্গে ভুয়া ছবি ছড়িয়ে বিভ্রান্তি, অনুসন্ধানে ফাঁস এআই কারসাজি

১৮

দেশে বর্তমানে ৪ কোটি শিক্ষিত যুবক বেকার: স্থানীয় সরকারমন্ত্রী

১৯

অবশেষে প্রথমবার জনসম্মুখে দেখা মিলল মেসির

২০
X