চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৫, ০১:১৮ পিএম
অনলাইন সংস্করণ

হেফাজতের মহাসমাবেশ ঘিরে বাবুনগরে বিশেষ বৈঠক

হেফাজতের মহাসমাবেশ ঘিরে বাবুনগরে বিশেষ বৈঠক। ছবি : কালবেলা
হেফাজতের মহাসমাবেশ ঘিরে বাবুনগরে বিশেষ বৈঠক। ছবি : কালবেলা

আগামী ৩ মে ঢাকায় জাতীয় মহাসমাবেশ সফল করতে বাবুনগরের জামিয়া ইসলামিয়া আজিজুল উলূমে হেফাজতে ইসলাম বাংলাদেশের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ এপ্রিল) এশার পর চট্টগ্রামের ফটিকছড়ির জামিয়া ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগরে হেফাজত আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকটি গভীর রাত পর্যন্ত চলে।

বৈঠকে আগামী ৩ মে অনুষ্ঠিতব্য হেফাজতে ইসলামের মহাসমাবেশ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বিস্তারিত আলোচনা হয়। এ উপলক্ষে আগামী ২০ এপ্রিল রাজধানী ঢাকায় হেফাজতের মজলিসে আ’মেলা তথা-কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের একটি গুরুত্বপূর্ণ বৈঠক ডাকা হয়।

সেই বৈঠকে সারা দেশ থেকে কেন্দ্রীয় কমিটির দায়িত্বশীল সকল সদস্যদের উপস্থিতি নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। হেফাজত নেতাদের এই বৈঠকের মাধ্যমে সংগঠনের কেন্দ্রীয় পরিকল্পনাগুলোকে আরও সুসংগঠিত ও কার্যকর করার জন্য সকল নেতাকর্মীর প্রতি আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন- হেফাজত মহাসচিব মাওলানা শায়েখ সাজিদুর রহমান, নায়েবে আমির মুফতি জসিম উদ্দীন, মাওলানা সালাহ উদ্দীন নানুপুরী, মাওলানা মাহফুজুল হক, মাওলানা মুহিউদ্দিন রাব্বানী, মাওলানা মাহমুদুল হাসান ফতেহপুরী, মাওলানা আহমাদ আলী কাসেমী, মাওলানা আইয়ুব বাবুনগরী, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবিব, যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক, মাওলানা আশরাফ আলী নিজামপুরী, মাওলানা ফজলুল করীম কাসেমী, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, মুফতী হারুন ইজহার, মাওলানা নাসির উদ্দীন মনির, মাওলানা মীর ইদরিস, মাওলানা আতাউল্লাহ আমিন, মুফতী বশিরুল্লাহ, মাওলানা মনির হুসাইন কাসেমী, মুফতী জাবের কাসেমী, মুফতী কিফায়াতুল্লাহ আজহারী, মাওলানা ইলিয়াস হামিদী, মাওলানা রাশেদ বিন নূর, মাওলানা আফসার মাহমুদ, মাওলানা আলী আকবার কাসেমী, মাওলানা কামরুল ইসলাম, মাওলানা মোহাম্মদ বাবুনগরী, মাওলানা মাহমুদুল হুসাইন, মাওলানা নিজাম সাঈদ প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকরি দিচ্ছে হীড বাংলাদেশ, ৫০ বছরেও আবেদন

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর রায় ৩০ জুন

দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদারের পদত্যাগ

চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত সেই তরুণের মৃত্যু

শিবির নেতাকে ছুরিকাঘাতে খুন

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে কেপ ভার্দে

মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী

বিয়ের দাবিতে ১৮ দিন ধরে অবস্থান তরুণীর, অন্য মেয়েকে ঘরে তুললেন প্রেমিক

যে শহর কাঁদিয়েছিল ম্যারাডোনাকে, সেখানেই মেসির প্রতিশোধের মিশন

১০

বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান

১১

ডিজেলের দাম কমাচ্ছে মালয়েশিয়া

১২

৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির রোডম্যাপে একমত যুক্তরাষ্ট্র ও ইরান

১৩

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

১৪

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপে চমক দেখাল মিসর

১৫

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

১৬

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

১৭

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচগেট

১৮

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

১৯

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

২০
X