চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৫, ১০:১৫ পিএম
অনলাইন সংস্করণ

৩১ দফা বাস্তবায়নেই বাংলাদেশের সমৃদ্ধি : সাঈদ আল নোমান

ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা সাঈদ আল নোমান তুর্য। ছবি : কালবেলা
ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা সাঈদ আল নোমান তুর্য। ছবি : কালবেলা

ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা সাঈদ আল নোমান তুর্য বলেছেন, ছাত্র জনতার ঐক্যবদ্ধ শক্তিতে যেমন বাংলাদেশের মুক্তি অন্তর্নিহিত; তেমনি ছাত্র জনতার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় দেশ গঠনে ৩১ দফা বাস্তবায়নেই আসবে এদেশের সমৃদ্ধি। ৩১ দফা স্বনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশের প্রতিচ্ছবি।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে এসএসসি ও সমমানের পরীক্ষার তৃতীয় দিনে নগরীর অঙ্কুর সোসাইটি স্কুল কেন্দ্রে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে অপেক্ষমাণ অভিভাবকদের জন্য গৃহীত নানান কর্মকাণ্ড পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

নগরীর ১১ পরীক্ষা কেন্দ্রে অভিভাবকদের একটু স্বস্তি দিতে প্রথম দিন থেকে পরীক্ষা কেন্দ্রের সামনে সাঈদ আল নোমান তৈরি করেছেন ছাউনি, ব্যবস্থা করেছেন চেয়ার, কোমল পানীয় ও স্বেচ্ছাসেবক টিম। ধারাবাহিকভাবে মাসব্যাপী প্রতিটি পরীক্ষায় এই আয়োজন অব্যাহত থাকবে।

সাঈদ নোমান বলেন, ‘ছাত্রছাত্রীরা ভবিষ্যৎ বাংলাদেশের প্রতিচ্ছবি। তাদের মেধা, শ্রম ও ত্যাগের উপরই গড়ে উঠবে আগামীর বাংলাদেশ। সুতরাং তাদের পরিচর্যায় যে অভিভাবকরা নিরলস শ্রম দিয়ে যাচ্ছেন, সেই মহান অভিভাবকদের এই তীব্র তাপ দাহে একটু স্বস্তি দিতে এবং দেশ গঠনে ৩১ দফার প্রয়োজনীয়তার বার্তা পৌঁছে দিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশনায় আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা’।

সাঈদ আল নোমান পর্যায়ক্রমে নাসিরাবাদ অঙ্কুর সোসাইটি স্কুল, নাসিরাবাদ বালক উচ্চ বিদ্যালয়, নাসিরাবাদ বালিকা উচ্চ বিদ্যালয়, সিএমপি স্কুল এন্ড কলেজ, ওয়ার্লেস ঝাউতলা কলোনি উচ্চ বিদ্যালয় পরীক্ষাকেন্দ্রে ছাউনিগুলো পরিদর্শন, কোমল পানীয় বিতরণ এবং অভিভাবকদের খোঁজ নেন।

এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপি নেতা তোফাজ্জল হোসেন, শায়েস্তা চৌধুরী, গোলাম মনসুর, এস এম আজাদ, দাদান দড়ি সুরুজ, শহীদুল আলম খসরু, রেজাউল করিম মিন্টু, সায়মা হক, খাদিজা বেগমসহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও মহানগর ছাত্রদল নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১০

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

১১

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

১২

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

১৩

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

১৪

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

১৫

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

১৬

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

১৭

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

১৮

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

১৯

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

২০
X