চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৫, ১২:০৩ এএম
অনলাইন সংস্করণ

গাজাবাসীর সহায়তায় ১২ লাখ টাকা অনুদান দিলেন চসিক মেয়র

বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদানের হাতে অনুদানের চেক তুলে দেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। ছবি : কালবেলা
বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদানের হাতে অনুদানের চেক তুলে দেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। ছবি : কালবেলা

ফিলিস্তিনের গাজায় চলমান ইসরায়েলি গণহত্যা ও আগ্রাসনের শিকার নিরীহ মুসলিমদের সহায়তায় ১২ লাখ টাকার অনুদান দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাজধানীর বারিধারায় ফিলিস্তিন দূতাবাসে বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদানের হাতে অনুদানের চেক তুলে দেন। পরে মেয়র রাষ্ট্রদূতকে চট্টগ্রাম সফরের আমন্ত্রণ জানান।

চেক হস্তান্তরের পর মেয়র বলেন, ‘ফিলিস্তিনের নিরীহ জনগণ দীর্ঘ সময় ধরে জুলুম, নিপীড়ন ও মানবাধিকার লঙ্ঘনের শিকার। একজন মানবিক নাগরিক এবং জনপ্রতিনিধি হিসেবে আমি মনে করি, এ সময়ে তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। এ সহায়তা চট্টগ্রামের জনগণের পক্ষ থেকে ফিলিস্তিনের জনগণের প্রতি ভালোবাসা এবং সংহতির প্রতীক।’

মেয়র রাষ্ট্রদূতকে চট্টগ্রাম সফরের আমন্ত্রণ জানিয়ে বলেন, ‘আমি চাই চট্টগ্রামের জনগণ সরাসরি ফিলিস্তিনের মানুষের কষ্ট এবং সংগ্রামের কথা জানুক। রাষ্ট্রদূত ও তার টিমকে নিয়ে চট্টগ্রামে একটি জনমত গঠনের কর্মসূচিসহ দিনব্যাপী ফান্ডরেইজিং ইভেন্ট আয়োজন করব।’

এ সময় রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান মেয়রের এই মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘বাংলাদেশ সব সময় ফিলিস্তিনের পাশে থেকেছে। চট্টগ্রাম সিটির মেয়র ডা. শাহাদাত হোসেনের এই উদারতা আমাদের জন্য অত্যন্ত প্রেরণাদায়ক।’

এদিকে মেয়রের সম্মানে ফিলিস্তিন দূতাবাসে একটি সৌজন্য আপ্যায়নের আয়োজন করা হয়। এতে আরও উপস্থিত ছিলেন দূতাবাসের মিলিটারি অ্যাটাসে কর্নেল মাহমুদ এম জে আলশাহাওনাহ, প্রধান প্রশাসনিক কর্মকর্তা আফিয়া ইবনাত প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আটবার ঘর তুলেছি, পদ্মায় সব নিয়ে গেল

হরমুজ প্রণালি ও লেবানন নিয়ে নতুন দফারফা

নতুন কর্মসূচি ঘোষণা দিল ১১ দলীয় জোট

চাকরি দিচ্ছে হীড বাংলাদেশ, ৫০ বছরেও আবেদন

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর রায় ৩০ জুন

দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদারের পদত্যাগ

চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত সেই তরুণের মৃত্যু

শিবির নেতাকে ছুরিকাঘাতে খুন

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে কেপ ভার্দে

১০

মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী

১১

বিয়ের দাবিতে ১৮ দিন ধরে অবস্থান তরুণীর, অন্য মেয়েকে ঘরে তুললেন প্রেমিক

১২

যে শহর কাঁদিয়েছিল ম্যারাডোনাকে, সেখানেই মেসির প্রতিশোধের মিশন

১৩

বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান

১৪

ডিজেলের দাম কমাচ্ছে মালয়েশিয়া

১৫

৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির রোডম্যাপে একমত যুক্তরাষ্ট্র ও ইরান

১৬

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

১৭

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপে চমক দেখাল মিসর

১৮

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

১৯

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

২০
X