চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৩, ০৯:১০ পিএম
অনলাইন সংস্করণ

সবজির বাজারে তিন সপ্তাহেও কমেনি উত্তাপ

সবজির বাজারে তিন সপ্তাহেও কমেনি উত্তাপ

চলতি মাসের শুরুতে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে ভয়াবহ বন্যা সৃষ্টি হয়েছিল চট্টগ্রামের দক্ষিণাঞ্চলের কিছু এলাকায়। এতে দোহাজারী-সাতকানিয়সহ বিভিন্ন এলাকায় সবজির আবাদ ক্ষতিগ্রস্ত হয়। তবে সেখানে বন্যার পানি নেমে যাওয়ার তিন সপ্তাহ পরও চট্টগ্রামের সবজির বাজারে উত্তাপ কমেনি। পাশাপাশি বাড়তি দামে বিক্রি হচ্ছে পেয়াঁজ, মাছ, মাংস ও ডিমসহ বিভিন্ন নিত্যপণ্য।

শুক্রবার (২৫ আগস্ট) দুপুরে চট্টগ্রাম নগরের কাজীর দেউড়ি বাজার, দেওয়ান বাজার, চকবাজারসহ বিভিন্ন এলাকা ঘুরে এ চিত্র দেখা গেছে।

খুচরা বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে, মানভেদে ৬০ থেকে ৭০ টাকা, ডিম বিক্রি হচ্ছে জোড়া ২৮ টাকা, কেজিপ্রতি ব্রয়লার মুরগি ১৬৫ টাকা, সোনালি মুরগি ৩২০, লেয়ার ৩৫০ ও দেশি মুরগি ৫৫০ টাকায় বিক্রি হচ্ছে। ক্রেতা মিনহাজ উদ্দিন কালবেলাকে বলেন, ‘সরকার নির্ধারিত দামে ডিম পাওয়া যাচ্ছে না বাজারে। বাড়তি দামে কিনতে হচ্ছে। সবজির দামও পঞ্চাশ টাকার নিচে নেই।’

চট্টগ্রামে সবজির বাজারেও দেখা গেছে একই চিত্র। প্রতি কেজি গাজর ১৫০ থেকে ১৬০ টাকায় বিক্রি হচ্ছে, বেগুন ৬০ থেকে ৭০, পটল ৫০ থেকে ৬০, মিষ্টি কুমড়া ৫০-৬০, করলা ৭০ থেকে ৮০, চিচিঙ্গা ৫০ থেকে ৬০, ঢেড়শ ৬০ থেকে ৬৫, লাউ ৫০ থেকে ৫৫ বিক্রি হচ্ছে। তা ছাড়া প্রতি জোড়া লেবু বিক্রি হচ্ছে ১০ টাকায়।

সবজি বিক্রেতা মো. বোরহান কালবেলাকে বলেন, ‘দোহাজারী-সাতকানিয়া থেকে যে সবজি আসত সেগুলো এখন আসছে না। আমরা রেয়াজ উদ্দিন বাজার থেকে সবজি কিনে আনছি। এগুলো উত্তরবঙ্গের থেকে এসেছে। তাই দাম একটু বাড়তি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হলান্ড-মানে

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স–ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

বিশ্বকাপ জিতেছে ২বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

১০

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

১১

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

১২

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

১৩

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

১৪

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

১৫

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

১৬

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

১৭

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

১৮

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

১৯

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

২০
X