চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১০ মে ২০২৫, ০৬:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

তরুণরাই বিএনপির শক্তি, পরিবর্তনের প্রধান হাতিয়ার : নাসির

চট্টগ্রামে তারুণ্যের সমাবেশে বক্তব্য দেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির। ছবি : কালবেলা
চট্টগ্রামে তারুণ্যের সমাবেশে বক্তব্য দেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির। ছবি : কালবেলা

বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত নয় এমন তরুণদের দেশ বিনির্মাণে তারেক রহমান অংশীদার করতে চান বলে জানিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির।

তিনি বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিশ্বাস করতেন- উদ্যোমী, সৎ, দেশপ্রেমিক তরুণরাই গড়বে আগামী দিনের বাংলাদেশ। আমরাও বিশ্বাস করি- তরুণরাই বিএনপির শক্তি, পরিবর্তনের প্রধান হাতিয়ার।

শনিবার (১০ মে) বিকাল সাড়ে ৪টায় চট্টগ্রাম নগরের পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা’র সমাবেশে স্বাগত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় নাসির উদ্দীন নাসির বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) তিনটি অঙ্গ সংগঠন যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এই রাজনৈতিক অধিকার আদায়ের কর্মসূচি শুধু রাজনৈতিক কর্মসূচি নয় বরং একটি প্রজন্মের সঙ্গে সংলাপ করার সেতুবন্ধ। একটি জনভিত্তিক ন্যায্য এবং অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র বিনির্মাণের অভিপ্রায়। তারেক রহমানের নির্দেশনায় বিএনপি এবং যুগপৎ আন্দোলনের শরিক রাজনৈতিক দলগুলোর ঘোষিত ৩১ দফার রূপরেখা বাস্তবায়ন প্রণয়নে তরুণদের নীতি প্রণয়ন প্রক্রিয়ায় সম্পৃক্তকরণে সেমিনার এবং রাজনীতির অন্তরায়।

তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তরুণদের ওপর আস্থা রেখেছেন। গত সাড়ে ১৫ বছর ধরে আপনারা দেখেছেন, বাংলাদেশের তিনটি জাতীয় নির্বাচন অবৈধভাবে হয়েছিল। এসব নির্বাচনে তরুণদের মতামতকে ব্যাপকভাবে উপেক্ষিত করা হয়েছিল। তরুণদের মতামতকে উপেক্ষা করেই খুনি হাসিনা এ দেশের ক্ষমতা জোর করে দখল করেছিল। সেই সংক্ষুব্ধ তরুণরাই জুলাই-আগস্টে নিজেদের জীবন বিলিয়ে খুনি হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করতে বাধ্য হয়েছে। সুতরাং পরিবর্তিত পরিস্থিতিতে এসব তরুণই আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণের শক্তি। এ কারণে তারেক রহমান যারা সরাসরি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত নয় তাদেরও বাংলাদেশ বিনির্মাণে অংশীদার করতে চান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

১০

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

১১

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

১২

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

১৩

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

১৪

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

১৫

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

১৬

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

১৭

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

১৮

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

১৯

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

২০
X