সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৩, ০৯:২৮ পিএম
আপডেট : ৩০ আগস্ট ২০২৩, ১০:১১ পিএম
অনলাইন সংস্করণ

পুলিশ নিহতের ঘটনায় ‘আলহামদুলিল্লাহ’ লিখে স্ট্যাটাস দিয়ে যুবক গ্রেপ্তার

গ্রেপ্তারকৃত যুবক মো. বাপ্পি। ছবি : কালবেলা
গ্রেপ্তারকৃত যুবক মো. বাপ্পি। ছবি : কালবেলা

চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রেন ও পুলিশ ভ্যানের সংঘর্ষে তিন পুলিশ সদস্য নিহতের ঘটনায় ‘আলহামদুলিল্লাহ সীতাকুণ্ডে ট্রেনের ধাক্কায় তিন পুলিশ জয় বাংলা’ লিখে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ায় এক যুবক গ্রেপ্তার হয়েছে।

মো. বাপ্পি নামের একটি ফেসবুক আইডি থেকে এই স্ট্যাটাস দেওয়া হয়।

এর আগে গত রোববার সলিমপুর ইউনিয়নের ফকিরহাট এলাকায় রেল ক্রসিং অতিক্রম করার সময় ট্রেনের ধাক্কায় তিন পুলিশ নিহত হন। এই ঘটনায় আহত হন দুই পুলিশ সদস্য ও এক ইউপি সদস্য। মর্মান্তিক এই দুর্ঘটনার ‘আলহামদুলিল্লাহ’ লিখে স্ট্যাটাস দেওয়া খুবই দুঃখজনক। তাই ওই ফেসবুক আইডি শনাক্ত করে অভিযানে নামে পুলিশ। অতঃপর ওই যুবককে গ্রেপ্তার করে পুলিশ। ওই যুবকের নাম মো. বাপ্পি। সে সোনাইছড়ি ইউনিয়নের গামারিতল এলাকার শামসুল আলমের পুত্র। সে সোনাইছড়ি ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক বলে দাবি করেন বলে জানিয়েছেন পুলিশ।

সীতাকুণ্ড মডেল থানার ওসি তোফায়েল আহমেদ কালবেলাকে জানান, যেখানে পুলিশ সদস্য নিহতের ঘটনায় দেশব্যাপী শোকের মাতম সেখানে ওই যুবক তার ফেসবুক আইডিতে আলহামদুলিল্লাহ লিখে স্ট্যাটাস দেন। যদিও তার ওই স্ট্যাটাসে কিছু লোক তার সঙ্গে সুর মিলালেও অধিকাংশ লোক তাকে ধিক্কার জানায়। এছাড়াও সে নাশকতা মামলার আসামি। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X