চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৫, ০৭:৫৯ পিএম
আপডেট : ১৭ আগস্ট ২০২৫, ০৮:২৬ পিএম
অনলাইন সংস্করণ

ধর্মব্যবসায়ীদের জায়গা বাংলাদেশে হবে না : রুমিন ফারহানা

চট্টগ্রামে মাতৃসম্মেলনে বক্তব্য দেন রুমিন ফারহানা। ছবি : কালবেলা
চট্টগ্রামে মাতৃসম্মেলনে বক্তব্য দেন রুমিন ফারহানা। ছবি : কালবেলা

বিএনপির সহআন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, ধর্মকে ব্যবহার করে যারা মানুষকে বিভক্ত করতে চায়, তারা আসলে এই দেশের চিরায়ত সম্প্রীতির শত্রু। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ধর্মব্যবসায়ীদের কোনো জায়গা এই বাংলাদেশে হবে না।

রোববার (১৭ আগস্ট) চট্টগ্রামের ঐতিহাসিক জেএমসেন হলে শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি আয়োজিত মাতৃসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় রুমিন ফারহানা বলেন, এই দেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম— সবাই মিলে গড়ে উঠেছে। এখানে সাম্প্রদায়িকতার কোনো স্থান নেই। সাধারণ মানুষ ধর্ম নিয়ে বিভাজন চায় না। কিন্তু একটি মহল সব সময় ধর্মকে ব্যবসার হাতিয়ার বানিয়েছে। বিভাজন সৃষ্টি করে ক্ষমতায় টিকে থাকতে চেয়েছে। দেশের মানুষ বারবার তাদের প্রত্যাখ্যান করেছে।

তিনি আরও বলেন, শ্রীকৃষ্ণ মানবপ্রেম, সত্য ও ন্যায়ের শিক্ষা দিয়েছেন। তার জীবনের প্রতিটি অধ্যায়ে রয়েছে অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়ার উদাহরণ। দ্রৌপদীর পাশে দাঁড়িয়ে নারীর মর্যাদা সমুন্নত করার শিক্ষা আমাদের আজও প্রাসঙ্গিক। তাই নারীকে সম্মান জানানো, মর্যাদা দেওয়া— এটাই শ্রীকৃষ্ণের অন্যতম শিক্ষা।

মাতৃসম্মেলনে সভাপতিত্ব করেন শ্রীমতী ঊষা আচার্য্য। উদ্বোধক ছিলেন মা কানন বালা দেবী (সন্তোষী মা)। প্রধান ধর্মীয় আলোচক ছিলেন অধ্যাপক স্বদেশ চক্রবর্ত্তী।

এ ছাড়া মাতৃ আলোচনায় অংশ নেন শিক্ষিকা মৌসুমি চৌধুরী, বৃষ্টি বৈদ্য, অশ্রু চৌধুরী, সোমা দাশ, অধ্যাপিকা অপর্না বিশ্বাস প্রমুখ।

ধর্মীয় আলোচনায় বক্তব্য রাখেন অধ্যাপক রুপন ধর, শিক্ষক উত্তম কুমার চক্রবর্ত্তী, মাস্টার অজিত কুমার শীল, শ্রীমৎ স্বামী দীপানন্দ পুরী মহারাজসহ সনাতন ধর্মগুরুরা।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১০

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১১

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১২

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৩

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৪

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৫

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৬

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৭

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৮

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৯

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

২০
X