মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৫, ০৭:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল শুরু অক্টোবরে

কক্সবাজার বিমানবন্দর। ছবি : সংগৃহীত
কক্সবাজার বিমানবন্দর। ছবি : সংগৃহীত

কক্সবাজার বিমানবন্দরে অক্টোবরের মাঝামাঝি সময়ে আংশিকভাবে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল শুরু হতে যাচ্ছে। এমন সম্ভাবনার কথা জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক।

রোববার (১৭ আগস্ট) দুপুরে কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনাল ও রানওয়ের কাজের অগ্রগতি পরিদর্শনে করেন বেবিচক চেয়ারম্যান।

পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, সিভিল অ্যাভিয়েশন হেডকোয়ার্টার থেকে একটি টিম নিয়ে এসেছি। আমরা আশা করছি অক্টোবরের মাঝামাঝি সময়ে আংশিকভাবে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করার জন্য এ এয়ারপোর্টটি প্রস্তুত হবে।

কাজের অগ্রগতির বিষয়ে এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক বলেন, এয়ারপোর্টটি আন্তর্জাতিকীকরণে সরকার এবং আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করছি। আমাদের সর্বোচ্চ চেষ্টা আছে দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ করার।

কত শতাংশ কাজ শেষ হয়েছে বা কী কাজ বাকি আছে সে বিষয়ে বিস্তারিত জানতে চাইলে তিনি বলেন, হিসাবনিকাশে যাচ্ছি না। তবে এটা বলতে পারি অক্টোবরের মাঝামাঝি সময়ে আংশিকভাবে ফ্লাইট চালু হতে পারে।

তিনি আরও বলেন, এই বিমানবন্দর শুধু পর্যটন নয়, দেশের অর্থনৈতিক উন্নয়নেও বড় ভূমিকা রাখবে। কক্সবাজার আন্তর্জাতিক গন্তব্য হিসেবে গড়ে উঠবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিমানবন্দরের প্রকল্প পরিচালক ইউনূস ভূঁইয়া, বিমানবন্দরের ব্যবস্থাপক গোলাম মূর্তজা হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

তবে প্রকল্প পরিচালক ইউনূস ভূঁইয়া জানান, রানওয়ে নির্মাণের প্রকল্প মেয়াদ ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত রয়েছে। এখন পর্যন্ত ৮৫ শতাংশ কাজ শেষ হয়েছে। রানওয়ের নিরাপত্তা, লাইটিং, ডেনেস, আউটার সড়ক নির্মাণের কাজ বাকি আছে।

ইউনূস ভূঁইয়া বলেন, টার্মিনালের কাজ শেষ হওয়ার মেয়াদ রয়েছে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত। সবমিলিয়ে ৮৩ শতাংশ কাজ শেষ হয়েছে।

এর আগে গত ২০২১ সালে কক্সবাজার বিমানবন্দর আন্তর্জাতিক মানে উন্নীত করার কাজ শুরু হয়। এই প্রকল্পের আওতায় রানওয়ের দৈর্ঘ্য ৬,৭৭৫ ফুট থেকে বাড়িয়ে ৯,০০০ ফুট করা হয়েছে। এর মধ্য দিয়ে কক্সবাজার বিমানবন্দর হয়ে উঠছে দেশের চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১০

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১১

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১২

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৩

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৪

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৫

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৬

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৭

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৮

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৯

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

২০
X