চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

শিশু ধর্ষণের মামলায় যাবজ্জীবন

চট্টগ্রাম জেলা ম্যাপ। গ্রাফিক্স : কালবেলা
চট্টগ্রাম জেলা ম্যাপ। গ্রাফিক্স : কালবেলা

সাত বছরের শিশুকে ধর্ষণের দায়ে শুকুমার জলদাশ (৫১) কে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ফেরদৌস আরা এই রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসামি শুকুমার জলদাশ বাঁশখালী সুতাখালী জেলেপাড় মিনতির বাপের বাড়ির মৃত রায় মোহন জলদাশের ছেলে। তিনি নগরের পতেঙ্গা থানার মুসলিমাবাদ জেলেপাড়া এলাকায় বিজয় রুদ্রের বিল্ডিংয়ে থাকতেন।

বিষয়টি নিশ্চিত করে ট্রাইব্যুনালের স্পেশাল পিপি এম এ নাসের চৌধুরী কালবেলাকে বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় পতেঙ্গা থানার মামলায় একমাত্র আসামি শুকুমার জলদাশকে যাবজ্জীবন কারাদণ্ড, দুই লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে ছয় মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আসামির উপস্থিতিতে রায় ঘোষণার পর তাকে সাজা পরোয়ানা মূলে কারাগারে পাঠানো হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, ২০২১ সালের ১৯ এপ্রিল নগরের পতেঙ্গা থানার মুসলিমাবাদ এলাকায় এই ধর্ষণের ঘটনা ঘটে। রিকশাচালক পিতা ও পোশাকশ্রমিক মা বাসায় না থাকায় শুকুমার জলদাশ ঘরে আসেন। এসময় ভুক্তভোগী শিশুর ১০ বছর বয়সী বড় ভাইকে শৌচাগারে আটকে রাখেন। চিৎকার করতে না পারার জন্য পাঁচ বছর বয়সী ছোট বোনের মুখে কাপড় গুঁজে দেন। পরে ভুক্তভোগী শিশুকে ধর্ষণ করেন। শিশুর চিৎকার শুনে আশপাশের লোকজন আসলে শুকুমার পালিয়ে যায়।

ঘটনার দুদিন পরে শিশুটির শারীরিক অবস্থার বিপর্যয় ঘটলে এলাকাবাসীর পরামর্শে জাতীয় জরুরি নম্বর ৯৯৯ এ ফোন দিয়ে জানান। পরে পুলিশ এসে আসামিকে গ্রেপ্তার করেন।

এ ঘটনায় পতেঙ্গা থানার এস আই সুবীর পাল ২০২১ সালের ২৮ জুন আদালতে অভিযোগপত্র দেন। একই বছরের ১৪ অক্টোবর চার্জ গঠনকে বিচারিক কার্যক্রম শুরুর নির্দেশ দেন আদালত। এই মামলায় সাতজনের সাক্ষীর সাক্ষ্য উপস্থাপন করেন রাষ্ট্রপক্ষ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান

মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ, পাশে মিলল লাল শাড়ি

‘ব্রেকিং ব্যাড’ খ্যাত হলিউড তারকার ইসলাম গ্রহণ

হারপিক ঢেলে ‘আর্জেন্টিনার জার্সি’ বানাল নজরুল বিশ্ববিদ্যালয়ের ব্রাজিল সমর্থকরা

উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে শিক্ষক প্রশিক্ষণ সিরিজ শুরু করল ইউল্যাব

মাদক সেবনের অভিযোগে সিনিয়র-জুনিয়রের সংঘর্ষ, হাসপাতালে উভয় শিক্ষার্থী

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পর কত কমল তেলের দাম?

পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক

যুক্তরাষ্ট্রের কয়েক ডজন প্রতিষ্ঠানের ওপর বাণিজ্যিক বিধিনিষেধ চীনের

বিক্রয় উৎকর্ষতায় সম্মাননা পেলেন এসএ গ্রুপের সেরা পরিবেশক ও বিক্রয়কর্মীরা

১০

আটবার ঘর তুলেছি, পদ্মায় সব নিয়ে গেল

১১

হরমুজ প্রণালি ও লেবানন নিয়ে নতুন দফারফা

১২

নতুন কর্মসূচি ঘোষণা দিল ১১ দলীয় জোট

১৩

চাকরি দিচ্ছে হীড বাংলাদেশ, ৫০ বছরেও আবেদন

১৪

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর রায় ৩০ জুন

১৫

দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত

১৬

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদারের পদত্যাগ

১৭

চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত সেই তরুণের মৃত্যু

১৮

শিবির নেতাকে ছুরিকাঘাতে খুন

১৯

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে কেপ ভার্দে

২০
X