চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৫, ০৯:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

গাজায় সাংবাদিক হত্যার প্রতিবাদে চট্টগ্রামে বিচার দাবি

গাজায় সাংবাদিক হত্যার প্রতিবাদ ও বিচার দাবি করেন চট্টগ্রামে কর্মরত সাংবাদিকরা। ছবি : কালবেলা
গাজায় সাংবাদিক হত্যার প্রতিবাদ ও বিচার দাবি করেন চট্টগ্রামে কর্মরত সাংবাদিকরা। ছবি : কালবেলা

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিক হত্যার প্রতিবাদে এবং বিচার দাবিতে মানববন্ধন করেছেন চট্টগ্রামে কর্মরত সাংবাদিকরা।

শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে নগরীর কাজীর দেউড়ীর কর্ণফুলী টাওয়ার প্রাঙ্গণে এ মানববন্ধন হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, গাজায় কর্মরত সাংবাদিকদের ওপর ইসরায়েলি বাহিনী পরিকল্পিতভাবে হামলা চালাচ্ছে। এর মাধ্যমে সাংবাদিকদের কণ্ঠরোধ করে নিরস্ত্র জনগণের ওপর চালানো হত্যাযজ্ঞ ও মানবাধিকার লঙ্ঘনের সত্য গোপন করার চেষ্টা করা হচ্ছে।

বক্তারা আরও বলেন, সাংবাদিকরা মানবতার কণ্ঠস্বর। যুদ্ধ ও দুর্যোগের সময় তারা ঝুঁকি নিয়ে বিশ্ববাসীর সামনে সত্য তুলে ধরেন। গাজায় যারা হত্যার শিকার হচ্ছেন, তারা কেবল সংবাদকর্মী নন, বরং ইতিহাসের সাক্ষ্য রেখে যাচ্ছেন।

তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ দাবি করে বলেন, ‘গাজার সাংবাদিকরা একা নন। তাদের হত্যার মাধ্যমে কণ্ঠ বন্ধ করা যাবে না। ফিলিস্তিনি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং হত্যাকারীদের বিচারের আওতায় আনতে হবে।’

মানববন্ধনে উপস্থিত ছিলেন- দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের ব্যুরো প্রধান শামসুদ্দিন ইলিয়াস, বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার রেজা মুজাম্মেল, ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার মোহাম্মদ সুমন, স্টাফ রিপোর্টার এফ এম মিজানুর রহমান, কালের কণ্ঠের কাজী মনজুরুল ইসলাম, ফারুক মুনির, মাল্টিমিডিয়া সাংবাদিক মেহরাজ হোসেন, বাংলানিউজের মিনহাজুল ইসলাম, দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের জোবায়ের চৌধুরী, বাংলাদেশ প্রতিদিনের ইমরান এমি, দৈনিক আমার দেশের এমকে মনির, কালবেলার মিনহাজ তুহিন, ফটোসাংবাদিক মোহাম্মদ মিনহাজ উদ্দীন প্রমুখ।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ২০২৬ উদযাপন

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বড় সুযোগ টাইগারদের সামনে

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

১০

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

১১

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

১২

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১৩

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

১৪

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

১৫

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

১৬

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

১৭

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

১৮

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

১৯

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

২০
X