বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪০ পিএম
অনলাইন সংস্করণ

আহত শিক্ষার্থীদের ব্যয়ভার বহন করবে চবি প্রশাসন

জরুরি সভায় চবি প্রশাসন। ছবি : কালবেলা
জরুরি সভায় চবি প্রশাসন। ছবি : কালবেলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষার্থী ও স্থানীয়দের সংঘর্ষের পর জরুরি সভা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সভায় শিক্ষার্থীদের ব্যয়ভার বহন করা, হট লাইন চালু করা, ক্যাম্পাসে মডেল থানা স্থাপনের আবেদন করাসহ বেশকিছু সিদ্ধান্ত নেওয়া হয়।

সোমবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপাচার্য, দুই উপ-উপাচার্য, সব ডিন, সিন্ডিকেট সদস্যসহ প্রশাসনের শীর্ষস্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে সভার সিদ্ধান্ত সাংবাদিকদের জানান উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক কামাল উদ্দীন।

তিনি বলেন, বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে— সংঘর্ষে আহত শিক্ষার্থীদের চিকিৎসা ব্যয় বিশ্ববিদ্যালয় বহন করবে। এ জন্য পাঁচ সদস্যের একটি কমিটি করা হয়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় একটি মডেল থানা স্থাপনের বিষয়ে সরকারকে অনুরোধ করবে প্রশাসন।

বিশ্ববিদ্যালয় রেলক্রসিং এলাকায় একটি পুলিশ বক্স স্থাপনের ব্যবস্থা নেবে প্রশাসন। আজকের মধ্যে সংঘর্ষে জড়িতদের বিরুদ্ধে মামলা করবে প্রশাসন। সংঘর্ষে ঘটনা পর্যালোচনার জন্য আগামীকাল ২ সেপ্টেম্বর (মঙ্গলবার) একটি জরুরি সিন্ডিকেট সভা ডাকা হয়েছে।

জোবরা এলাকার বাড়িওয়ালাদের সাথে সমন্বয় করার জন্য একটি কমিটি করা হবে। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত নিরাপত্তা বাহিনীর সমন্বয়ে গঠিত স্ট্রাইকিং ফোর্স প্রত্যাহার না করার অনুরোধ করেছে প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সার্বক্ষণিক নিরাপত্তার জন্য একটি হটলাইন স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১০

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১১

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১২

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৩

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৪

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৫

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৬

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৭

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৮

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৯

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

২০
X