চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫১ পিএম
অনলাইন সংস্করণ

নিরবচ্ছিন্ন পানি সরবরাহে ওয়াসাকে আহ্বান চসিক মেয়রের

চট্টগ্রাম ওয়াসার সঙ্গে চসিকের সমন্বয় সভা। ছবি : কালবেলা
চট্টগ্রাম ওয়াসার সঙ্গে চসিকের সমন্বয় সভা। ছবি : কালবেলা

চট্টগ্রাম নগরীতে জনগণের পানি সরবরাহ ব্যাহত হওয়া এবং যানজট সৃষ্টি হওয়ার বিষয়টি কমাতে চট্টগ্রাম ওয়াসাকে আরও দ্রুত ও সমন্বিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

সোমবার (১ সেপ্টেম্বর) টাইগারপাসের চসিক কার্যালয়ে চট্টগ্রাম ওয়াসার সঙ্গে অনুষ্ঠিত সমন্বয় সভায় মেয়র এ আহ্বান জানান।

সভায় উপস্থিত ছিলেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, সচিব মো. আশরাফুল আমিন, প্রধান প্রকৌশলী আনিসুর রহমান ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী ফরহাদুল আলমসহ প্রকৌশলীরা। ওয়াসার পক্ষে উপস্থিত ছিলেন প্রধান প্রকৌশলী মাকসুদ আলম, প্রকল্প পরিচালক মোহাম্মদ আরিফুল ইসলাম এবং ডিপিডি আব্দুর রউফ।

সভায় চসিক কর্মকর্তারা বলেন, ওয়াসার সুয়ারেজ প্রকল্পের কারণে নগরের বিভিন্ন এলাকায় রাস্তা খননের ফলে যানবাহন চলাচল ও সাধারণ মানুষের চলাচলে অসুবিধা সৃষ্টি হয়েছে। তারা আরও বলেন, সমস্যা সমাধানে সিটি কর্পোরেশন ও ওয়াসার মধ্যে ঘনিষ্ঠ সমন্বয় অপরিহার্য।

ওয়াসার কর্মকর্তারা জানান, প্রকল্প সম্পন্ন হলে নগরের পানি সংকট দূর হবে। তারা স্বীকার করেন, সাময়িকভাবে জনদুর্ভোগ থাকলেও দীর্ঘমেয়াদে এটি নগরবাসীর জন্য উপকারী হবে।

মেয়র ডা. শাহাদাত বলেন, ‘ওয়াসার প্রধান দায়িত্ব হচ্ছে নগরবাসীকে বিশুদ্ধ পানি সরবরাহ করা। জনগণ এখন কষ্ট পাচ্ছে, তাই কাজগুলো সময়মতো ও সঠিকভাবে সম্পন্ন করা জরুরি। ঠিকাদারদের কাজের মান ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে, যাতে জনভোগান্তি বৃদ্ধি না পায়। সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে ইতোমধ্যে নগরের জলাবদ্ধতা ৫০ শতাংশ কমানো সম্ভব হয়েছে। ভবিষ্যতেও এমন সমন্বয় অব্যাহত থাকলে নগরীর অন্যান্য সমস্যা সমাধান হবে।’

মেয়র সভায় ওয়াসা ও চসিকের যৌথ সমন্বয়ে ৭-৮ সদস্যের কমিটি গঠন এবং মাসিক ভিত্তিতে উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তাদের নিয়মিত বৈঠক আয়োজনের প্রস্তাব দেন।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিফিনের রুটিতে ব্লেড, ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন

ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

‘প্রযোজকের বিনিয়োগের নিরাপত্তাই চলচ্চিত্র শিল্পকে বাঁচাতে পারে’

বিশ্বকাপের পর সবচেয়ে বেশি দাম বাড়ল ভোজিনহার

‘বাংলাদেশ জাতি রাষ্ট্র নয়, সবাইকে বাঙালি বানাতে গেলে ভুল হবে’

নৌবাহিনীর ১৮তম প্রধান হিসেবে দায়িত্ব নিলেন খোন্দকার মিসবাহ উল আজীম

মধ্যপ্রাচ্য উত্তেজনায় ১০০ ডলার ছাড়াল অপরিশোধিত তেলের দাম

ঢালাই দেওয়ার পরই ধসে পড়ল ব্রিজের পাটাতন

যুক্তরাষ্ট্রের পর এবার ইরান সফরে ইরাকের প্রধানমন্ত্রী

আর্জেন্টিনা ও মেসিকে ফিফা সভাপতির বিশেষ বার্তা

১০

ধর্মমন্ত্রীর দ্রুত আরোগ্য ও পূর্ণ সুস্থতা কামনায় বিশেষ দোয়ার আয়োজন

১১

বিশ্বকাপে ট্রাম্পের হস্তক্ষেপ / ফিফার বিরুদ্ধে অভিযোগ করবে নরওয়ে

১২

১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ

১৩

অভিনয়ের পাশাপাশি গান গাওয়া আমার ভীষণ পছন্দের: অপূর্ব

১৪

পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের

১৫

ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে চাচি উধাও

১৬

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

১৭

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

১৮

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

১৯

রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে বিআইডব্লিউটিএর কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা

২০
X