সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৬ পিএম
অনলাইন সংস্করণ

র‍্যাবের অভিযানে যুবলীগ নেতা গ্রেপ্তার

গ্রেপ্তার যুবলীগ নেতা জলিল উদ্দীন ভূঁইয়া ওরফে রাজন ভূঁইয়া। ছবি : সংগৃহীত
গ্রেপ্তার যুবলীগ নেতা জলিল উদ্দীন ভূঁইয়া ওরফে রাজন ভূঁইয়া। ছবি : সংগৃহীত

ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে একাধিক হত্যা মামলার আসামি যুবলীগ নেতা জলিল উদ্দীন ভূঁইয়া ওরফে রাজন ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৪)।

সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে ইয়ারপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ থেকে তাকে আটক করা হয়। পরে তাকে আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

গ্রেপ্তার হওয়া রাজন ভূঁইয়া ইয়ারপুর ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য এবং ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক।

র‍্যাব জানায়, সকালে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় রাজন ভূঁইয়া নরসিংহপুর এলাকায় ইউনিয়ন পরিষদে অবস্থান করছেন। পরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‍্যাবের প্রাথমিক তথ্যে জানা গেছে, রাজন ভূঁইয়ার বিরুদ্ধে ছাত্র-জনতা হত্যা ও লাশ পোড়ানোসহ অন্তত ২০টি মামলা রয়েছে। এর মধ্যে চার থেকে ৫টি মামলা বর্তমানে চলমান।

র‍্যাব-৪ সিপিসি-২ এর স্কোয়াড্রন লিডার মো. নাজমুল ইসলাম বলেন, একাধিক হত্যা মামলার আসামি রাজন ভূঁইয়াকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে থানায় হস্তান্তর করা হয়েছে। আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X