চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৫, ১০:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

আমরা এসএসসি বিরাশিয়ান চট্টগ্রামের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও বন্ধু সম্মিলন

আমরা এসএসসি বিরাশিয়ান চট্টগ্রামের বন্ধু সম্মিলন। ছবি : কালবেলা
আমরা এসএসসি বিরাশিয়ান চট্টগ্রামের বন্ধু সম্মিলন। ছবি : কালবেলা

চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ‘আমরা এসএসসি বিরাশিয়ান চট্টগ্রাম (বন্ধু চিরদিন)’ পরিবারের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও বন্ধু সম্মিলন অনুষ্ঠান। বন্দর এলাকার বোনানজা পোর্ট রেস্টুরেন্ট হলে শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে আয়োজিত এই অনুষ্ঠানে চট্টগ্রামসহ সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা এসএসসি ১৯৮২ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা মিলিত হন এক প্রাণবন্ত মিলনমেলায়।

দীর্ঘদিন পর একে অপরের সঙ্গে দেখা হওয়ায় আবেগে আপ্লুত হন অনেকেই। কেউ পুরনো দিনের গল্পে হারিয়ে যান, কেউ আবার শৈশবের স্মৃতি ভাগাভাগি করেন বন্ধুদের সঙ্গে। এই আয়োজনে বন্ধুত্বের বন্ধন নতুন করে উজ্জীবিত হয় সবার মাঝে। বন্ধুদের হাসি, গল্প আর পুরনো দিনের স্মৃতিচারণায় মুখর হয়ে ওঠে পুরো আয়োজনস্থল।

নাসরিন আক্তার বলেন, জীবনের ব্যস্ততার ভিড়েও পুরনো বন্ধুত্বের সম্পর্ক আমাদের প্রেরণা দেয়। এই মিলনমেলা আমাদের শৈশবের স্মৃতিকে নতুনভাবে জাগিয়ে তোলে। আমরা চাই এই সম্পর্ক আরও গভীর হোক, আরও স্থায়ী হোক।

অন্যদিকে কক্সবাজার থেকে আগত রাশেদুল ইসলাম রাশেদ বলেন, চট্টগ্রামে এসে পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হয়ে মনে হচ্ছে সময় যেন পেছনে ফিরে গেছে। এই আয়োজন আমাদের জীবনে নতুন উদ্দীপনা এনে দিয়েছে, যা আগামী দিনের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে।

অনুষ্ঠানের অন্যতম আয়োজক ও সংগঠনের আহ্বায়ক আনোয়ার আহমেদ বলেন, বন্ধুত্ব শুধু সম্পর্ক নয় এটা একধরনের জীবনযাত্রা। আমরা সবাই ভিন্ন জায়গায় থাকলেও এই প্ল্যাটফর্মের মাধ্যমে একে অপরের পাশে থাকব, সেটাই আমাদের সবচেয়ে বড় অর্জন।

অনুষ্ঠানে জনপ্রিয় গায়ক কথা ও প্রিয়া প্রাণবন্ত পরিবেশনায় সাংস্কৃতিক পর্বকে করে তোলেন আরও বর্ণিল। গান, নাচ ও হাস্যরসের মাধ্যমে বন্ধুরা মেতে ওঠেন আনন্দে। বিকেলজুড়ে হাসি-আনন্দে ভরে ওঠে মিলনমেলা।

কেক কেটে দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয় এবং শেষে লটারির মাধ্যমে পুরস্কারের আয়োজন করেন। একে অপরকে শুভেচ্ছা জানানো হয়। আয়োজনে নেতৃত্ব দেন আহ্বায়ক আনোয়ার আহমেদ। সদস্য সচিব মামুন, মাসুদ, এটিএন বাংলা নিউজের মনজু, দেলোয়ার, সুজন, হাসনেহানা, নাসরিনসহ আরও অনেকে অনুষ্ঠানের সার্বিক সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

১০

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

১১

জাকিরের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ

১২

গুজব-ভুয়া কনটেন্ট রোধে সাইবার সুরক্ষা আইন সংশোধন হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

জীবনের গল্প বলতে ওটিটিতে আসছেন মিম

১৪

বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ কাটবেন না ইয়ামাল

১৫

এবার রামিসার পাশের বাসা থেকে আরেক শিশু নিখোঁজ

১৬

নিজেদের দল নিয়ে আশাবাদ ব্যক্ত করলেন লাউতারো

১৭

বন্ধুর বিয়ে থেকে সোজা বিশ্বকাপ স্কোয়াডে

১৮

পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান

১৯

বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরবে না কোনো দল

২০
X