শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৫ পিএম
আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫২ পিএম
অনলাইন সংস্করণ

৬ জেলেকে ধরে নিয়ে গেল জলদস্যুরা

সুন্দরবন। ছবি : সংগৃহীত
সুন্দরবন। ছবি : সংগৃহীত

সাতক্ষীরার সুন্দরবন সীমান্তবর্তী এলাকায় জলদস্যু বাহিনী ৬ বাংলাদেশি জেলেকে অপহরণ করেছে বলে অভিযোগ উঠেছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত মামুন্দো নদীর মারডাঙ্গা খাল ও বৈকেরি নদীর সংযোগস্থল সংলগ্ন হরিণটানা খাল থেকে তাদের অপহরণ করা হয়।

অপহৃতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন— রাশিদুল ইসলাম (৩৫) ও আতাউর রহমানের (৩২)। তারা শ্যামনগরের কালিঞ্চি গ্রামের মান্নান বরকন্দাজ ও টেংরাখালীর সামছুর রহমানের ছেলে। বাকি চারজনের নাম জানা না গেলেও নৌকার মালিক কালিঞ্চি গ্রামের মমতাজ ভাঙি মোশারফ হোসেন ঘটনাটি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ৯ সদস্যের সশস্ত্র জলদস্যু দলটি চারটি আগ্নেয়াস্ত্র ও একটি নৌযান নিয়ে এ হামলা চালায়। প্রথমে সকালে মারডাঙ্গা খাল থেকে দুই জেলেকে অপহরণ করা হয়। পরে দুপুরে হরিণটানা খাল এলাকায় চারটি নৌকা থেকে আরও চারজনকে জিম্মি করে নিয়ে যায় তারা। এ সময় একদল জেলে বনভূমিতে পালিয়ে গিয়ে রক্ষা পান।

টেংরাখালীর নুরুল হক জানান, দুদিন আগে বন বিভাগের পাশ নিয়ে তারা বনে প্রবেশ করেছিলেন। বুধবার বেলা ১১টার দিকে একটি বড় বোটে জলদস্যুরা এসে তাদের ধাওয়া করে। তারা বনভূমিতে পালিয়ে গেলে দস্যুরা শুধু নৌকা নিয়ে যায়।

অপহৃত জেলেদের সহযোগীরা দাবি করেন, দস্যুরা নিজেদের ‘কাজল-মুন্না বাহিনী’ পরিচয় দিয়ে মুক্তিপণের জন্য এ অপহরণ করেছে। অপহরণের খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে কৈখালী কোস্টগার্ডের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, তারা ঘটনাটি অবগত আছেন।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবির কালবেলাকে জানান, দুই সপ্তাহ আগে একই বাহিনীর তিন সহযোগী যশোর থেকে গ্রেপ্তার হয়েছিল। বুধবার আবারও জেলে অপহরণের খবর পাই। পরিবার ও গ্রামবাসীর ডাকে পুলিশ ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছিল, তবে পরিস্থিতির কারণে ফিরে আসে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X