চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৪৪ এএম
অনলাইন সংস্করণ

সংসারে অশান্তি সৃষ্টির অভিযোগে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা

শাশুড়িকে বালিশ চাপায় শ্বাসরোধে হত্যার অভিযোগে গ্রেপ্তার মো. আজিম। ছবি : কালবেলা
শাশুড়িকে বালিশ চাপায় শ্বাসরোধে হত্যার অভিযোগে গ্রেপ্তার মো. আজিম। ছবি : কালবেলা

চট্টগ্রামে শাশুড়িকে বালিশচাপায় শ্বাসরোধে হত্যার অভিযোগে পলাতক আসামি মো. আজিমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে ডবলমুরিং থানার সুপারিওয়ালা পাড়া থেকে তাকে গ্রেপ্তার করে বন্দর থানা পুলিশ। আসামি মো. আজিম (৫৩) চট্টগ্রামের কর্ণফুলী থানার শিকলবাহা জামালপাড়া এলাকার মৃত আলী জোহারের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার ওসি সঞ্জয় সিনহা কালবেলাকে বলেন, গ্রেপ্তারের পর আমরা তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ থেকে পাওয়া তথ্যের বিষয়ে জানতে চাইলে ওসি বলেন, জিজ্ঞাসাবাদে আসামি ঘটনা স্বীকার করেছে। তার শাশুড়ি তার পরিবারে নানান বিষয় নিয়ে অশান্তি সৃষ্টি করার ক্ষোভেই পূর্ব পরিকল্পিতভাবে সে এককভাবে এই হত্যাকাণ্ড সংঘটিত করে।

তিনি আরও বলেন, ভিকটিমের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ভিকটিমের ছেলের এজাহারের ভিত্তিতে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, চট্টগ্রাম বন্দর থানার কলসীদীঘি সড়কে কাউন্সিলর গোলাম মোহাম্মদ চৌধুরীর বিল্ডিংয়ের চতুর্থ তলায় ৯ নম্বর রুমের ভিতরে ১০ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যবর্তী সময়ে মো. আজিম তার শাশুড়ি রুমা আক্তার প্রকাশ মঞ্জুরা বেগমকে (৫০) পারিবারিক কলহের জেরে বালিশচাপা দিয়ে শ্বাসরোধের মাধ্যমে হত্যা করে। এরপর গলায় গামছা পেঁচিয়ে ঝুলিয়ে রেখে পালিয়ে যায়। এ ঘটনায় ১১ সেপ্টেম্বর মৃত রুমা আক্তার প্রকাশ মঞ্জুরা বেগমের ছেলে মো জুয়েল (২৪) বাদী হয়ে বন্দর থানায় হত্যা মামলা দায়ের করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর রায় ৩০ জুন

দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদারের পদত্যাগ

চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত সেই তরুণের মৃত্যু

শিবির নেতাকে ছুরিকাঘাতে খুন

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে কেপ ভার্দে

মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী

বিয়ের দাবিতে ১৮ দিন ধরে অবস্থান তরুণীর, অন্য মেয়েকে ঘরে তুললেন প্রেমিক

যে শহর কাঁদিয়েছিল ম্যারাডোনাকে, সেখানেই মেসির প্রতিশোধের মিশন

বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান

১০

ডিজেলের দাম কমাচ্ছে মালয়েশিয়া

১১

৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির রোডম্যাপে একমত যুক্তরাষ্ট্র ও ইরান

১২

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

১৩

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপে চমক দেখাল মিসর

১৪

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

১৫

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

১৬

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচগেট

১৭

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

১৮

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

১৯

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

২০
X