চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫, ১০:৪২ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রাম বন্দরের ইজারা বাতিলের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের বাধা

চট্টগ্রাম বন্দরের ইজারা বাতিলের দাবিতে শ্রমিকদের বিক্ষোভে পুলিশের বাধা। ছবি : কালবেলা
চট্টগ্রাম বন্দরের ইজারা বাতিলের দাবিতে শ্রমিকদের বিক্ষোভে পুলিশের বাধা। ছবি : কালবেলা

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালসহ (এনসিটি) কোনো স্থাপনা দেশি বা বিদেশি কোনো পক্ষের কাছে ইজারা না দেওয়ার দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)। মিছিলটি চট্টগ্রাম বন্দর এলাকার দিকে যেতে চাইলে তাদের বাধা দেয় পুলিশ। পরে তারা সড়কের ডিভাইডারের উপর দাঁড়িয়ে ঘোষণা করে অনশন কর্মসূচি। আগামী ১ নভেম্বর চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে পালন করা হবে এই কর্মসূচি।

বুধবার (২২ অক্টোবর) সকালে নগরের আগ্রাবাদ এলাকায় প্রথম পর্যায়ে এসব কর্মসূচি পালিত হয়।

সমাবেশ শেষে বিকেলে শ্রমিকরা মিছিল নিয়ে চট্টগ্রাম বন্দর এলাকার দিকে অগ্রসর হতে চাইলেই এ ঘটনা ঘটে। পরে পুলিশ যানজট নিয়ন্ত্রণ করে সড়কযোগাযোগ চালু করে দেয়।

এই সময় শ্রমিক নেতারা জানিয়েছেন, সরকার যদি দ্রুত এই সিদ্ধান্ত থেকে সরে না আসে তবে সামনে আরও কঠোর কর্মসূচির ঘোষণা আসতে পারে। সমাবেশে বক্তারা বলেন, দেশের অন্যতম রাজস্ব আয়ের খাত চট্টগ্রাম বন্দরকে বেসরকারীকরণ বা বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার কোনো চেষ্টা সফল হতে দেওয়া হবে না। তারা অভিযোগ করেন, শ্রমিকদের ন্যায্য অধিকার ক্ষুণ্ন করে বিদেশি প্রতিষ্ঠানকে সুবিধা দেওয়ার পাঁয়তারা চলছে।

আগ্রাবাদ বাদামতলী মোড়ে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন ট্রেড ইউনিয়ন কেন্দ্রের (টিইউসি) চট্টগ্রাম জেলা সভাপতি তপন দত্ত। বক্তব্য দেন জাতীয়তাবাদী শ্রমিক দলের চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার, বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সভাপতি এসকে খোদা তোতন, বিএলএফের সাংগঠনিক সম্পাদক রবিউল হক প্রমুখ।

তপন দত্ত বলেন, চট্টগ্রাম বন্দর ব্যক্তিমালিকানাধীন নয়, এটি ১৯ কোটি মানুষের সম্পদ। এই বন্দরের কোনো অংশ বিদেশিদের হাতে তুলে দেওয়া মানে দেশের শ্রমজীবী মানুষের পেটে লাথি মারা। আগামী ১ নভেম্বর সকাল ১০টায় প্রেস ক্লাবের সামনে শত শত শ্রমিক-কর্মচারী অনশনে বসবেন।

শ্রমিকদের মিছিলে বাধা প্রসঙ্গে জানতে চাইলে ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আজাদ বলেন, বন্দর থানা এলাকায় আগামী ১১ নভেম্বর পর্যন্ত সব ধরনের সমাবেশ নিষিদ্ধ রয়েছে। তাই ডবলমুরিং থানার সীমান্ত পর্যন্ত কর্মসূচি শেষ করতে শ্রমিক নেতাকর্মীদের অনুরোধ করা হয়। অনুরোধের পরিপ্রেক্ষিতে তারা ডবলমুরিং থানা এলাকাতেই কর্মসূচি শেষ করেছেন।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া নিয়ে দু’দফায় সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২৫ জুলাই / আজকের নামাজের সময়সূচি

পরমাণু চুক্তি ইস্যুতে ট্রাম্প / ইসরায়েলের সঙ্গে সৌদির সম্পর্ক স্বাভাবিকের ‘সময় এসেছে’

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানকে জরিমানা, ইইউর ওপর ক্ষেপলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও রাশিয়ার বিরোধিতার মধ্যেই মেয়াদ বাড়ল ভলকার টুর্কের 

যৌন হয়রানির দায়ে আইসিসি প্রসিকিউটর করিম খান স্থায়ী বরখাস্ত

পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ২৭

শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

১০

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

১১

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখ প্রকাশ করা: রাশেদ খাঁন

১২

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

১৩

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

১৪

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৫

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

১৬

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৭

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

১৮

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

১৯

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

২০
X