স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৫, ০৬:১৭ পিএম
অনলাইন সংস্করণ

ব্যাটে-বলে ব্যর্থ চট্টগ্রাম, সহজ জয়ে রংপুরের শুভ সূচনা

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রংপুর রাইডার্সের সামনে একেবারেই দাঁড়াতে পারল না চট্টগ্রাম রয়্যালস। না ব্যাটিংয়ে, না বোলিংয়ে—দুই বিভাগেই স্পষ্টভাবে পিছিয়ে থেকে বড় ব্যবধানে ম্যাচ হারতে হলো চট্টগ্রামকে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আগে ব্যাট করে মাত্র ১০২ রানে গুটিয়ে যায় তারা। জবাবে রংপুর ৫ ওভার হাতে রেখেই লক্ষ্য ছুঁয়ে ফেলে, জয় পায় ৭ উইকেটে।

রংপুরের জয়ের ভিত গড়ে দেন ওপেনার লিটন দাস ও ডেভিড মালান। দুজনের ৯১ রানের জুটিতেই কার্যত ম্যাচ শেষ হয়ে যায়। মালান শুরুতে আক্রমণাত্মক থাকলেও পরে ইনিংস গুছিয়ে নেন, আর লিটন ধীরে শুরু করে সময়ের সঙ্গে সঙ্গে গতি বাড়ান। নবম ওভারে এই জুটি থেকেই আসে ২৪ রান, যা চট্টগ্রামের জন্য ম্যাচ আরও কঠিন করে তোলে।

লিটন দলকে জয়ের কাছাকাছি পৌঁছে দিয়ে ফিরলেও ব্যক্তিগত ফিফটি ছোঁয়া হয়নি। ৩১ বলে ৪ চার ও ২ ছক্কায় ৪৭ রান করে আউট হন তিনি। একই ওভারে তিন নম্বরে নামা তাওহীদ হৃদয়কেও ফেরান মুকিদুল ইসলাম মুগ্ধ। তবে মালান নিজের দায়িত্ব ঠিকই পালন করেন। ৪৮ বলে ৫১ রান করে জয়ের ওভারে আউট হন তিনি। এরপর মাহমুদউল্লাহ ও খুশদিল শাহ বাকি কাজ সারেন।

এর আগে চট্টগ্রামের ব্যাটিং ইনিংসে একমাত্র উজ্জ্বলতা ছিলেন নাঈম শেখ। ওপেনিংয়ে নেমে ২০ বলে ৩৯ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি। তৃতীয় ওভারে একাই ২১ রান তুলে নেওয়ার পর চট্টগ্রামের শুরুটা আশাব্যঞ্জক মনে হলেও, নাইম আউট হওয়ার পরই ধস নামে। এরপর আর কেউ দুই অঙ্কের রানও করতে পারেননি।

রংপুরের বোলিংয়ে ধ্বংসযজ্ঞ চালান পাকিস্তানি পেসার ফাহিম আশরাফ। মাত্র ১৭ রান খরচায় ৫ উইকেট নিয়ে চট্টগ্রামের ব্যাটিং লাইনআপ ভেঙে দেন তিনি। মোস্তাফিজুর রহমান ও আলিস আল ইসলামও গুরুত্বপূর্ণ সময়ে উইকেট তুলে নিয়ে চাপ বাড়ান। শেষ পর্যন্ত ২০ ওভারও পূর্ণ করতে পারেনি চট্টগ্রাম, ১০২ রানেই থামে তাদের ইনিংস।

সব মিলিয়ে একপেশে ম্যাচে দাপুটে জয় তুলে নেয় রংপুর রাইডার্স, আর চট্টগ্রাম রয়্যালসকে সন্তুষ্ট থাকতে হয় হতাশাজনক পারফরম্যান্স নিয়েই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক কৃষ্ণাঙ্গ খেলোয়াড়ের বাধা অতিক্রমের গল্প

খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

আবাসিক হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, বোরকা পরা নারীকে খুঁজছে পুলিশ

১১টায় রায় ঘোষণা, একটি ন্যায়বিচারের জন্য উন্মুখ পুরো জাতি

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত ধনকুবের

ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ধসে জনদুর্ভোগ চরমে

ধান কাটতে বলায় গাছের ডাল দিয়ে পিটিয়ে হত্যা

মেট্রোরেল নিয়ে নতুন সিদ্ধান্ত, আজ থেকেই কার্যকর

বিসিবিতে আজ আমেজহীন আনুষ্ঠানিকতা রক্ষার নির্বাচন

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা: ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন আজ

১০

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

১১

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

১২

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

১৩

আলোচিত মামলার রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল-স্বপ্না

১৪

মার্কিন কর্মকর্তাদের ওপর গোয়েন্দাগিরি করছে ইসরায়েল, কারণ ইরান

১৫

মার্টিনেস ও সিমেওনের গোলে হন্ডুরাসকে হারাল আর্জেন্টিনা

১৬

আবারও এন্দ্রিকের শো, আনচেলত্তির অধীনে ব্রাজিলের তিনে তিন

১৭

দীর্ঘ ছুটি শেষ / খুলেছে স্কুল-কলেজ, এখনো বন্ধ অনেক প্রতিষ্ঠান

১৮

চলন্ত ট্রেন থেকে পড়ে ২ পা বিচ্ছিন্ন হওয়া সেই যুবকের মৃত্যু

১৯

মিসরকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করলো ব্রাজিল

২০
X