চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৫, ০৯:২১ পিএম
অনলাইন সংস্করণ

পতেঙ্গায় ২৬ লাখ টাকার বার্মিজ পণ্যসহ আটক ৬

জব্দ বার্মিজ পণ্য। ছবি : কালবেলা
জব্দ বার্মিজ পণ্য। ছবি : কালবেলা

চট্টগ্রামের পতেঙ্গা সি-বিচ সংলগ্ন সমুদ্র এলাকায় মিয়ানমার থেকে আসা প্রায় ২৬ লাখ টাকার বার্মিজ পণ্য জব্দ করেছে কোস্টগার্ড। এ সময় পাচারকাজে ব্যবহৃত একটি বোটসহ ছয় পাচারকারীকে আটক করা হয়েছে।

জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ১২ হাজার ৫০০ প্যাকেট সিগারেট, ৪৫টি বার্মিজ শাড়ি এবং আরও বেশ কিছু আমদানিনিষিদ্ধ সামগ্রী। কোস্টগার্ড জানিয়েছে, শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে এসব পণ্য মিয়ানমার থেকে আনা হচ্ছিল।

শুক্রবার (৭ নভেম্বর) কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, বৃহস্পতিবার রাত ৩টার দিকে কোস্টগার্ড আউটপোস্ট পতেঙ্গার সদস্যরা বিশেষ অভিযান চালিয়ে পণ্য ও বোট জব্দ করেন। আটক পাচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। চোরাচালান রোধে কোস্টগার্ডের এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সব মামলায় জামিন পেলেন তৌহিদ আফ্রিদি, মুক্তিতে নেই বাধা

মার্কিন-ইসরায়েলি হামলায় নৌবাহিনীর সদস্যদের হত্যার বিচার চায় ইরান

ইতালিতে পুলিশি হেফাজতে প্রবাসী নিহত, প্রতিবাদে বিক্ষোভ-সংঘর্ষ

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন

রাতে যে ৭ ব্যায়াম করলে দ্রুত ঘুম আসবে

প্রবাসী কার্ডধারীরা বিমান টিকিটসহ পাবেন বিশেষ সুবিধা: বিমানমন্ত্রী

সীমান্তে খুঁটি স্থাপনের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ

চালু হলো ‘হ্যালো ডিসি’, এক ক্লিকেই মিলবে যেসব সেবা

নতুন করে জর্ডান ও বাহরাইনে হামলা

ইয়েমেনের যোদ্ধাদের বিরুদ্ধে বিবৃতি দিল কাতার

১০

প্রবাসীর স্ত্রীর ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার

১১

গাজীপুর জেলা কারাগারের কারারক্ষী আব্দুস সাত্তারের বিরুদ্ধে অভিযোগের পাহাড়

১২

ট্রাকচালকদের জন্য নতুন ভিসা চালু করল সৌদি আরব

১৩

অপহরণের পর নির্যাতন করে হত্যা

১৪

ইরানের কাছে ক্ষতিপূরণ দাবি করল কাতার

১৫

দুই মেট্রোপলিটনের পুলিশ কমিশনারসহ ৪ কর্মকর্তাকে বদলি

১৬

দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত জাপানি সেনাদের মরদেহ উদ্ধারে খনন অভিযান

১৭

ইরানের পাহাড়ি এলাকায় বিমান হামলা চালাল যুক্তরাষ্ট্র

১৮

এনসিপির এক নেতাকে শোকজ, অন্যজনকে অব্যাহতি

১৯

তিন মেয়েসহ মাকে হত্যা করল ইসরায়েলি বাহিনী

২০
X