কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৫, ১০:৪২ পিএম
আপডেট : ২২ ডিসেম্বর ২০২৫, ০১:০৫ পিএম
অনলাইন সংস্করণ

হিন্দু যুবককে পিটিয়ে মারলেও সরকারের অবস্থান দেখা যায়নি : ইসলামী গণতান্ত্রিক পার্টি

এম এ আউয়াল। ছবি : কালবেলা
এম এ আউয়াল। ছবি : কালবেলা

আগামী ফেব্রুয়ারির নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য দেশকে নতুনভাবে অস্থির করে তুলতে ষড়যন্ত্র অব্যাহত রয়েছে বলে অভিযোগ করেছেন ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য এম এ আউয়াল।

তিনি বলেছেন, ‘ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হলো। কিন্তু খুনিরা এখনো ধরা পড়েনি। এ ছাড়া একজন হিন্দু ধর্মাবলম্বী যুবককে প্রকাশ্যে পিটিয়ে মেরা ফেলা হলো। এ ঘটনায়ও অন্তর্বর্তী সরকারের কোনো অবস্থান দেখা যায়নি।’

রোববার (২১ ডিসেম্বর) রাজধানীর গুলশানের কেন্দ্রীয় কার্যালয়ে দলের এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় দলের মহাসচিব মাওলানা নুরুল ইসলাম খানসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

এম এ আউয়াল বলেন, ‘আমরা ওসমান হাদি হত্যার সুষ্ঠু তদন্ত ও সুবিচারের দাবি জানাই। পাশাপাশি তার মৃত্যুকে কেন্দ্র করে প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা, অগ্নিসংযোগের ঘটনার তীব্র নিন্দা জানাই। কোনো নেতার হত্যাকাণ্ডের বিচার দাবি এবং তার মর্যাদার প্রতি মনোযোগ না দিয়ে মুক্তমতের ওপর হামলার ঘটনা প্রমাণ করে- এর পেছনে বাংলাদেশবিরোধী চক্রান্ত রয়েছে। পুরো পরিস্থিতিতে আমরা বিএনপিসহ সব গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিগুলোর কাছে আহ্বান করছি, বাংলাদেশকে রক্ষা ও জনগণকে সুষ্ঠু নেতৃত্ব দিয়ে আগামী দিনে শান্তি নিশ্চিত করুন।’

কালবেলা/এমএ/এফএফ/নূর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একাধিকবার প্রবেশের সুযোগ দিয়ে ১ বছরের ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ

আমরা একসঙ্গে ছিলাম, আছি এবং একসঙ্গেই থাকব: প্রধানমন্ত্রী

ডিবির হাতে গ্রেপ্তার ভাইরাল সেই রুনা 

ভরা মৌসুমেও ইলিশের আকাল, কারণ খুঁজতে মাঠে বিশেষজ্ঞ দল

বিশ্বকাপ ট্রফি হাতে দেশে ফিরল স্পেন, মাদ্রিদে লাখো মানুষের ঢল

ইউক্রেনে বাণিজ্যিক জাহাজে হামলা, ৪ ভারতীয় নাবিক নিহত

রক্ত, আতঙ্ক আর দীর্ঘশ্বাসে লেখা ২১ জুলাই: যে দিন সাভারের আকাশ ভারী হয়েছিল কান্নায়

সংশোধন নয়, সংস্কারের মধ্যে দিয়ে নতুন সংবিধানের কথা বলেছিলাম আমরা : আখতার হোসেন 

নিবন্ধন পেল বাংলা পোস্ট

১০

স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী

১১

গ্যাসের তীব্র সংকটের কারণ জানাল তিতাস

১২

ডেঙ্গুর আর্থিক ক্ষতি বছরে ৫ হাজার কোটি টাকা: ডা. মোসলেহ উদ্দীন

১৩

বাজার থেকে আরও ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ

১৪

ইসলামোফোবিয়া প্রতিরোধে অস্ট্রেলিয়া সরকারের উদ্যোগ

১৫

ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের ৫ কারণ 

১৬

কারখানায় বিস্ফোরণে দগ্ধ আরও ২ শ্রমিকের মৃত্যু

১৭

যুক্তরাষ্ট্রের যুদ্ধের কৌশল বুঝে ফেলেছে ইরান: গালিবাফ

১৮

অস্ত্রোপচারে ড্রিলের ফলা রেখে সেলাইয়ের অভিযোগ

১৯

ভারতে প্রথম ডেঙ্গু টিকার অনুমোদন, কারা নিতে পারবেন

২০
X