চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

বিদেশ পাঠানোর নামে প্রতারণা, চক্রের মূলহোতা গ্রেপ্তার

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

গার্মেন্টস কর্মীদের বিদেশ পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ফরিদুল আলম সিকদার (৬০) নামের একজনকে আটক করেছে র‌্যাব। মেসার্স আকবর ইন্টারন্যাশনাল নামের একটি এজেন্সি খুলে চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকা থেকে কম খরচে সার্বিয়া, ভিয়েতনাম, কম্বোডিয়া, জর্ডানে দক্ষ গার্মেন্টস শ্রমিক নেওয়ার নামে পাসপোর্ট জমা রেখে জিম্মি করে চক্রটি প্রতরণা চালিয়ে আসছিল। আটক ফরিদুল আলম এ চক্রের মূলহোতা বলে দাবি র‌্যাবের।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকালে র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এর আগে রোববার (২৪ সেপ্টেম্বর) নগরের সদরঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়।

র‌্যাব জানায়, বিদেশে জরুরিভিত্তিতে শ্রমিক নেওয়ার নামে বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করত চক্রটি। কেউ তাদের ফাঁদে পা দিলে ভুয়া মেডিকেল টেস্ট করিয়ে পাসপোর্ট জমা রেখে জিম্মি করত। এরপর ভুক্তভোগীর কাছে টাকা দাবি করা হতো। এভাবে বেশকিছু দিন ধরে চক্রটি লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে।

এ ঘটনায় কয়েকজন ভুক্তভোগী র‌্যাবের কাছে অভিযোগ করে। অভিযোগের ভিত্তিতে ছায়াতদন্ত শুরু করে র‌্যাব। এক পর্যায়ে নগরের সদরঘাট থানা এলাকায় অভিযান চালিয়ে চক্রের মূল হোতা ফরিদুল আলমকে আটক করতে সক্ষম হয় র‌্যাব।

র‌্যাব-৭-এর মিডিয়া পরিচালক মো. শরীফ উল আলম বলেন, ‘আটকের পর ফরিদুল এ চক্রে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ পর্যন্ত বিভিন্ন ভুক্তভোগীর কাছ থেকে প্রায় ২২ লাখ টাকা আত্মসাৎ করেছেন বলে জানিয়েছেন ফরিদুল। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদক সেবনের অভিযোগে সিনিয়র-জুনিয়রের সংঘর্ষ, হাসপাতালে উভয় শিক্ষার্থী

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পর কত কমল তেলের দাম?

পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক

যুক্তরাষ্ট্রের কয়েক ডজন প্রতিষ্ঠানের ওপর বাণিজ্যিক বিধিনিষেধ চীনের

বিক্রয় উৎকর্ষতায় সম্মাননা পেলেন এসএ গ্রুপের সেরা পরিবেশক ও বিক্রয়কর্মীরা

আটবার ঘর তুলেছি, পদ্মায় সব নিয়ে গেল

হরমুজ প্রণালি ও লেবানন নিয়ে নতুন দফারফা

নতুন কর্মসূচি ঘোষণা দিল ১১ দলীয় জোট

চাকরি দিচ্ছে হীড বাংলাদেশ, ৫০ বছরেও আবেদন

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর রায় ৩০ জুন

১০

দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত

১১

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদারের পদত্যাগ

১২

চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত সেই তরুণের মৃত্যু

১৩

শিবির নেতাকে ছুরিকাঘাতে খুন

১৪

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে কেপ ভার্দে

১৫

মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী

১৬

বিয়ের দাবিতে ১৮ দিন ধরে অবস্থান তরুণীর, অন্য মেয়েকে ঘরে তুললেন প্রেমিক

১৭

যে শহর কাঁদিয়েছিল ম্যারাডোনাকে, সেখানেই মেসির প্রতিশোধের মিশন

১৮

বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান

১৯

ডিজেলের দাম কমাচ্ছে মালয়েশিয়া

২০
X