চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৩, ০৯:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

লিবিয়া থেকে জীবিত ফিরতে ৯ বাংলাদেশির আকুতি

চট্টগ্রামের মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা
চট্টগ্রামের মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা

দালালের মাধ্যমে ইউরোপ যাওয়ার উদ্দেশে লিবিয়া গিয়ে আটকে পড়েছে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ৯ বাসিন্দা। সেখান থেকে জীবিত ফেরত আসার আশায় তারা পরিবারের কাছে একটি ভিডিও বার্তা পাঠিয়েছেন। সোমবার (২ অক্টোবর) ভিডিওটি পরিবারের কাছে পাঠানো হয়েছে। প্রায় ২ মিনিট ১৫ সেকেন্ডের এই ভিডিও বার্তায় লিবিয়া গিয়ে আটকে পড়া মোট ৯ জনের কথা বলা হয়।

তারা হলেন- রুকনুল ইসলাম, মো. মোরশেদুল আলম, মোহাম্মদ কাউছার মিয়া, আজগর হোসেন, গিয়াস উদ্দিন, মোহাম্মদ আশেক ও ইব্রাহিম খলিল, আইয়ুব আলী এবং মোহাম্মদ করিম। তারা সবাই বাঁশখালী উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা। এদের মধ্যে মোহাম্মদ করিম ‘বাঁচার আকুতি’ জানিয়ে এ ভিডিও বার্তাটি তার পরিবারকে পাঠায় বলে জানা গেছে।

এ বিষয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেয় দায়িত্বশীলরা। ওই ভিডিওতে বিপদগ্রস্থ এই ৯ প্রবাসীকে নিরাপদ স্থানে রাখার জন্য বাঁশখালীর উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা। এর আগে গত ১৭ সেপ্টেম্বর পরিবারের পক্ষ থেকে ওই ৯ জনকে দেশে ফিরিয়ে আনতে প্রশাসনিক সহযোগিতা ও সরকারি হস্তক্ষেপ চেয়ে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করা হয়।

বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন আক্তার বলেন, লিবিয়ায় আমাদের দূতাবাসে বিষয়টি নিয়ে আলাপ করেছি। সেখান থেকে যোগাযোগ করে দালালদের হাত থেকে ৯ জনকে উদ্ধার করা হয়েছে। তারা বর্তমানে নিরাপদ স্থানে আছেন। কিন্তু তাদের ভিসা-পাসপোর্ট কিছুই নেই। তাই কোন পন্থায় তাদের ফিরিয়ে আনা যায়, সে বিষয়ে দূতাবাসের সঙ্গে আলোচনা চলছে। পরিবারের কাছে পাঠানো ভিডিওটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। নিরাপদে তাদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

নারীদের লুটে নেওয়া ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের তিন সদস্য গ্রেপ্তার 

সরকারি চাকরিতে কোন গ্রেডে কত পদ ফাঁকা, জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

পুলিশ দেখে পালানোর চেষ্টা, ‘ছাদ থেকে পড়ে’ আ.লীগ নেতার মৃত্যু

১০ দিনে দ্রুত বাড়তে পারে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা

মধ্যপ্রাচ্য একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির দিকে এগিয়ে যাচ্ছে : ভ্যান্স 

ব্রাজিল সমর্থককে এআই দিয়ে আর্জেন্টিনার জার্সি পরিয়ে ট্রল, যুবককে লিগ্যাল নোটিশ

আশাশুনিতে ‘গোপন বৈঠক’ থেকে গ্রেপ্তার ৬

চমেক হাসপাতালে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বিরুদ্ধে মামলা

২০২৬ বিশ্বকাপের শীর্ষে রোনালদো, মেসি কোথায়?

১০

দুই বছর পর আবারও ওটিটিতে অপূর্ব

১১

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশনের উদ্যোগে আন্তর্জাতিক যোগ দিবস পালন

১২

যুবদল নেতার ছুরিকাঘাতে শিবির নেতা নিহত

১৩

গ্রুপ পর্বে পয়েন্ট সমান হলে কে যাবে নকআউটে, যা বলছে ফিফার নতুন নিয়ম

১৪

লেবাননে ইরানি প্রক্সিরা না থামলে আবারও হামলা হবে: ট্রাম্প

১৫

বহিষ্কৃত শিবির নেতা জিসান ২ দিনের রিমান্ডে

১৬

পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীতে এসএসসি বিরাশিয়ানের প্রাণবন্ত আয়োজন

১৭

যোগ দিবসে কলকাতায় মোদির যোগাসনচর্চা 

১৮

আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ লেখা, জানেন কি এর রহস্য?

১৯

মহশূন্যেও বিশ্বকাপ-জ্বর! স্পেস স্টেশনে ফুটবল সম্ভব?

২০
X