সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৩, ০৬:২২ পিএম
আপডেট : ২৪ অক্টোবর ২০২৩, ০৬:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

বিপদ সংকেতের মধ্যেও সমুদ্রে গোসলে নেমেছেন পর্যটকরা

চট্টগ্রামের সীতাকুণ্ডে গুলিয়াখালি সি বিচে ঘূর্ণিঝড় উপেক্ষা করে সমুদ্রে গোসল করছেন পর্যটকরা। ছবি : কালবেলা
চট্টগ্রামের সীতাকুণ্ডে গুলিয়াখালি সি বিচে ঘূর্ণিঝড় উপেক্ষা করে সমুদ্রে গোসল করছেন পর্যটকরা। ছবি : কালবেলা

বঙ্গোপসাগরে অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় হামুন অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। যে কোনো সময় আঘাত হানতে পারে চট্টগ্রামে। ঘূর্ণিঝড় হামুনের প্রভাবে চট্টগ্রামসহ বিভিন্ন জেলায় ৭ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। কিন্তু এ বিপদ সংকেতকে তোয়াক্কা না করে দলে দলে গুলিয়াখালি সমুদ্রসৈকতে ঘুরতে আসছে পর্যটকরা।

পর্যটকরা জানান, সাগর উপকূলীয় এলাকায় বিপদ সংকেতের ব্যাপারে তারা কিছুই জানেন না। পর্যটকরা বলছেন, আমরা ঘূর্ণিঝড় সতর্ক সংকেত সম্পর্কে কিছুই জানি না। তা ছাড়া আমরা সমুদ্রে নামার সময় কেউ নিষেধ করেননি এবং কোনো সতর্ক চিহ্ন দেয়নি। প্রশাসনের তৎপরতা থাকলে ঘূর্ণিঝড়ের মধ্যে আমাদের এখানে আসা সম্ভব হতো না।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ঘূর্ণিঝড় হামুনকে কেন্দ্র করে সকালে উপজেলা কার্যালয়ে জরুরি সভার মাধ্যমে প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যানকে জানিয়ে দেওয়া হয়েছে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য। এ ছাড়াও ৫৯টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। ১৫টি মেডিকেল টিম ও শুকনা খাবারে ব্যবস্থা করা হয়েছে। বন্ধ রাখা হয়েছে সীতাকুণ্ড থেকে সন্দ্বীপ চলাচলের স্পিডবোট ও নৌকা।

মঙ্গলবার (২৪ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে গুলিয়াখালি সমুদ্রসৈকতে সরেজমিনে গিয়ে দেখা যায়, দেশের বিভিন্ন এলাকা থেকে দলে দলে আসছেন পর্যটকরা। পর্যটকরা দল বেঁধে করছেন ফুটবল খেলা আবার কেউ গোসল করছেন সমুদ্রের পানিতে।

ঢাকা থেকে বেড়াতে আসা সিয়াম নামে এক যুবক কালবেলাকে বলেন, আমরা ১১ জনের একটি টিম এখানে বেড়াতে এসেছি। সবাই মিলে খুব মজা করছি কিন্তু একবারের জন্য কেউ বলল না যে, এখানে বিপদ সংকেত চলছে।

মুরাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও গুলিয়াখালি সি বিচ কমিটির সদস্য সচিব রেজাউল করিম বাহার কালবেলাকে বলেন, উপজেলা প্রশাসনের নির্দেশে আমরা প্রচার চালাচ্ছি। এখানে তো জনে জনে বলা সম্ভব নয়।

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা ও গুলিয়াখালি সি বিচ কমিটির সভাপতি কে এম রফিকুল ইসলাম কালবেলাকে বলেন, আজ সকালে ঘূর্ণিঝড় হামুনকে কেন্দ্র করে জরুরি সভার মাধ্যমে প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যানকে সতর্কতা অবস্থানের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়াও ৫৯টি আশ্রয় কেন্দ্র, ১৫টি মেডিকেল টিম ও শুকনা খাবার প্রস্তুত রাখা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলজেরিয়ার গোলরক্ষকের মুখে মাস্ক, নেপথ্যে কী?

বাকি থাকা রেকর্ডটা ছুঁয়ে প্রমাণ করলেন তিনি কেন মেসি

যুক্তরাষ্ট্র-ইরানের বোঝাপড়াকে সমর্থন জানাল কাতার

নেইমার ভক্তদের জন্য সুখবর

আবারও কাশ্মীরে টহলরত ভারতীয় সেনাদের কাছে বিস্ফোরণ

চুক্তির শর্ত পূরণ করলেই সুবিধা পাবে ইরান : হোয়াইট হাউস

বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকে জানান দিলেন ‘এখনো তিনিই রাজা’

মেসির আগে বিশ্বকাপে ১৬ গোল করেছিলেন যিনি

আলজেরিয়ার বিপক্ষে মেসির তিন গোলের ইতিহাস

মেসির পায়ে ভর করে আলজেরিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

১০

রোনালদোর যে রেকর্ডে ভাগ বসালেন মেসি

১১

ইরানের সঙ্গে চুক্তি করার পরণতি সবাইকে ভোগ করতে হবে : রেজা পাহলভি

১২

দোকানের সামনে বিএনপিকে হুমকি দিয়ে বোমাসদৃশ বস্তু ও চিরকুট

১৩

হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি

১৪

বক্সের বাইরে থেকে ৫ গোল, ব্রাজিলিয়ান কিংবদন্তির পাশে মেসি

১৫

দুপুরের মধ্যে বৃষ্টির পূর্বাভাস

১৬

মেসির জোড়া গোলে ব্যবধান বাড়াল আর্জেন্টিনা

১৭

দুধ দিয়ে গোসল করা কি জায়েজ?

১৮

ইসরায়েলকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি ইরানের

১৯

আর্জেন্টিনার খেলা দেখতে টিএসসিতে একসঙ্গে নাসির-সারজিস

২০
X