স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫, ০২:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

আইপিএল থেকে অবসর নিলেন আন্দ্রে রাসেল, থাকছেন অন্য ভূমিকায়

আন্দ্রে রাসেল। ছবি : সংগৃহীত
আন্দ্রে রাসেল। ছবি : সংগৃহীত

আইপিএল থেকে অবসর নিলেন আন্দ্রে রাসেল। ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডারকে এবার রিটেইন করেনি কলকাতা নাইট রাইডার্স। শোনা যাচ্ছিল নিলামে তাকে কিনতে পারে চেন্নাই সুপার কিংস। সেই সম্ভাবনা আর রইল না। রোববার (৩০ নভেম্বর) আইপিএল থেকে অবসরের ঘোষণা দিলেন রাসেল। ক্যারিবিয়ান ক্রিকেটারকে আগামী আইপিএলে দেখা যাবে নতুন ভূমিকায়।

২০১২ সালে প্রথম আইপিএল খেলেন রাসেল। প্রথম দু’বছর খেলেন দিল্লি ক্যাপিটালসের হয়ে। ২০১৪ সালে তাকে কেনে কলকাতা। তখন থেকেই কেকেআরের অবিচ্ছেদ্য অংশ রাসেল। কেকেআর কর্তৃপক্ষ তাকে বাদ দিয়ে দল গঠনের কথা ভাবেননি। রাসেলও কখনও কলকাতা ছাড়ার কথা ভাবেননি। তবে গত দু’মৌসুম ধরে আইপিএলে রাসেলের ফর্ম নিয়ে প্রশ্ন উঠছিল। শেষ পর্যন্ত এ বার নিলামের আগে তাকে ছেড়ে দিয়েছেন কেকেআর কর্তৃপক্ষ। তারপর আইপিএল থেকেই অবসরের সিদ্ধান্ত নিয়ে নিলেন রাসেল।

ক্রিকেটার হিসাবে অবসর নিলেও কেকেআরের সঙ্গেই থাকবেন রাসেল। তাকে ‘পাওয়ার কোচ’ হিসাবে রেখে দিচ্ছেন বেঙ্কি মাইসোরেরা। দলের অন্যতম সহকারী কোচ হিসাবে থাকছেন তিনি।

ভিডিও বার্তায় রাসেল বলেন, ‘আমি আইপিএল থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তবে বিশ্বের অন্য সব লিগে এবং কেকেআরের অন্য দলগুলোর হয়ে খেলা চালিয়ে যাব। আইপিএলে কেকেআরের হয়ে আমার দুর্দান্ত কিছু স্মৃতি রয়েছে। দলের সঙ্গে দুর্দান্ত সময় কাটিয়েছি। কিন্তু কখনও কখনও আপনাকে থামতেই হয়। যখন এই সিদ্ধান্তটা নিয়েছি, মনে হয়েছে এটাই সেরা সিদ্ধান্ত।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজম খানের মৃত্যুবার্ষিকী আজ, শিল্পীর স্মরণে বিশেষ আয়োজন

টকশোতে যুক্তিতর্কে না পারলে বলে রাশেদ খাঁন ‘নব্য বিএনপি’

১৭ জনকে পুশইনের চেষ্টা, শূন্য রেখায় আটকে দিল বিজিবি

কারাজীবনে ‘গাদিরে খুম’ ঘিরে আইভীর বিশেষ প্রার্থনা, কী এটি

এনএও প্রতিবেদনে তথ্য প্রকাশ / রয়্যাল লজের কটেজ সাব-লেট দিয়েছিলেন প্রিন্স অ্যান্ড্রু

তিন সীমান্ত পয়েন্ট দিয়ে ৩৩ জনকে পুশইনের চেষ্টা

জন্মদিনে নির্বাচনের ঘোষণা / নায়ক থেকে নেতা হওয়ার পথে কায়েস আরজু

সংস্কারের পর দ্রুত খুলে দেওয়া হবে জিয়া স্মৃতি জাদুঘর : মুক্তিযুদ্ধমন্ত্রী

চুক্তি হলে মোজতবা খামেনির সঙ্গে বৈঠকে আপত্তি নেই ট্রাম্পের

ব্রেকআপের জেরে অফিসে ঢুকে নারী সহকর্মীকে ছুরিকাঘাতে হত্যা

১০

পদ্মায় বাসডুবি / যাত্রীদের নামিয়ে দেওয়ার নিয়ম বাস্তবায়নে হতাহত নেই : নৌ মন্ত্রণালয়

১১

সাংবাদিক কাদের গণি চৌধুরীর বড় ভাই আহমদ গণি মারা গেছেন

১২

আর্জেন্টাইন সমর্থকদের ফ্রি আইনি সেবার ঘোষণা আইনজীবীর

১৩

পুকুরে ডুবে প্রাণ গেল ভাই-বোনের

১৪

বিশ্ব পরিবেশ দিবসে সাতক্ষীরায় ব্যতিক্রমী বৃক্ষ পদযাত্রা, পরিবেশ রক্ষার শপথ

১৫

হাদির মামলার বাদী হওয়া নিয়ে মিথ্যাচার চলার দাবি বোনের

১৬

অভিজ্ঞতা ছাড়াই চাকরির সুযোগ দিচ্ছে আরএফএল গ্রুপ 

১৭

হাইওয়ে পুলিশের টহল গাড়িতে ধাক্কা, সার্জেন্টসহ আহত ৫

১৮

ডিভোর্স দিয়ে ১০৯ কোটি টাকা পেলেন ভারতীয় বংশোদ্ভূত নারী

১৯

গাছের ডালে ঝুলছিল চাকরিচ্যুত সেনাসদস্যের মরদেহ

২০
X