সাইদুল ইসলাম, চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৩, ০২:০৮ পিএম
অনলাইন সংস্করণ

নৌকার মাঝি হতে অগ্নিপরীক্ষায় চট্টগ্রামের ২১৮ মনোনয়নপ্রত্যাশী

চট্টগ্রাম জেলা ম্যাপ। গ্রাফিক্স : কালবেলা
চট্টগ্রাম জেলা ম্যাপ। গ্রাফিক্স : কালবেলা

দ্বাদশ জাতীয় নির্বাচন চট্টগ্রাম নগর, উত্তর, দক্ষিণ জেলার মোট ১৬ আসনে হবে। এতে আওয়ামী লীগের দলীয় টিকিট পেতে বর্তমান এমপিসহ মোট ২৩২ জন দলীয় মনোনয়ন কিনেছেন। এর মধ্যে ১৬ আসনে মোট ২১৮ জন দলের মনোনয়নপ্রত্যাশী রয়েছেন। শনিবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় দলীয় মনোনয়ন চূড়ান্ত করবে বোর্ড।

দলের নৌকার মাঝি হতে অগ্নিপরীক্ষায় রয়েছেন দলের ২১৮ জন মনোনয়নপ্রত্যাশী নেতা। মনোনয়ন নিশ্চিত করতে কেউ কেউ ঢাকায় রীতিমতো লবিং তদবির করেই চলেছেন। তবে কারা মনোনয়ন পাবেন, তাদের বিষয়ে আগেই কিছুটা চূড়ান্ত করা হয়েছে। এতে পুরনো বা প্রবীণ-নবীনের সমন্বয়ে এবার নৌকার মাঝি হতে পারে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ও নির্ভরযোগ্য শীর্ষ নেতারা।

আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত অন্যতম সদস্য সালাউদ্দিন সাকিব কালবেলাকে বলেন, চট্টগ্রামের ২৬ আসনের মোট ২৩২টি ফরম জমা পড়েছে। এর মধ্যে ২১৮ জন দলের মনোয়ন পেতে চান। আজ মনোনযন বোর্ডের বৈঠক রয়েছে। আজই চূড়ান্ত হবে কারা দলের নৌকার মাঝি হচ্ছেন।

দলীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রামের ১৬ আসনে প্রায় ১৫ বছর ধরে যারা এমপি ছিলেন অনেকের সাথে দলীয় নেতা কর্মীদের দূরত্ব রয়েছে, এমনকি সাধারণ ভোটাররাও উনাদের দেখতে দেখতে বিরক্ত। তাই নতুন মুখ বা অপেক্ষাকৃত তরুণ, গ্রহণযোগ্য এলাকার সাথে সম্পৃক্ত এবং রাজনৈতিক কর্মীরা মূল্যায়িত হতে পারেন। তা ছাড়া কিছু উপজেলায় উন্নয়ন ও এমপিদের মধ্যে গ্রহণযোগ্যদের মূল্যায়ন করতে পারে। এখানে ত্যাগীদেরও সুযোগ আসতে পারে। তবে সব কিছু বিবেচনা করছেন প্রধানমন্ত্রী ও দলের প্রধান শেখ হাসিনার ওপরই।

চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে তিনজন, চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে ২১ জন, চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে ১২ জন, চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড ও চসিক) আসনে ১১ জন, চট্টগ্রাম-৫ (হাটহাজারী ও চসিক) আসনে ১৪ জন, চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে আটজন, চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে দুজন, চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চসিক) আসনে ২৮ জন, চট্টগ্রাম-৯ (কোতোয়ালি) আসনে ১৭ জন, চট্টগ্রাম-১০ (পাহাড়তলী-ডবলমুরিং) আসনে ২১ জন, চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে ২৭ জন, চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে ১৫ জন, চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে চারজন, চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনে ১৭ জন, চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে ১৫ জন ও চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে ১৭ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১০

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১১

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১২

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৩

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১৪

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

১৫

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

১৬

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা মঞ্জুশ্রী রায় চৌধুরীর পরলোকগমন

১৭

রামিসা হত্যা : দ্রুতই শুনানি করতে চান রাষ্ট্রপক্ষ

১৮

কেআইবিতে জুনিয়রের ঘুসিতে রক্তাক্ত সিনিয়র কর্মকর্তা

১৯

ইরানে ইসরায়েলি হামলায় দুই সেনা নিহত

২০
X