চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৩, ০৭:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচন এলেই দেশি-বিদেশি কুচক্রীরা মাথাচাড়া দেয় : এম এ মতিন

চট্টগ্রাম লালদীঘি মাঠে আয়োজিত মহাসমাবেশ। ছবি : কালবেলা
চট্টগ্রাম লালদীঘি মাঠে আয়োজিত মহাসমাবেশ। ছবি : কালবেলা

বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান মাওলানা এম এ মতিন বলেছেন, জাতীয় নির্বাচন ঘনিয়ে এলেই দেশি-বিদেশি কুচক্রীরা মাথাচাড়া দিয়ে ওঠে। জাতীয় নির্বাচন কীভাবে কোন পদ্ধতিতে হবে তা দেশের রাজনীতিবিদরা বসে ফয়সালা করবেন এটাই কাম্য। কিন্তু রাজনীতিবিদরা আজ এক্ষেত্রে ব্যর্থ। ফলে দেশি-বিদেশি কুচক্রীরা আমাদের দেশ নিয়ে অযাচিত হস্তক্ষেপের সুযোগ পাচ্ছে। রাজনীতির নাটাই দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীদের হাতে চলে যাওয়া রাজনীতিবিদদের জন্য বড় লজ্জার বিষয়। শনিবার (২৫ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম লালদীঘি মাঠে আয়োজিত মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ‘সহিংসতার রাজনীতি থেকে বেরিয়ে এসে সব দলের অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচনের দাবিতে’ বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম জেলার উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় এমএ মতিন আরও বলেন, দেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে বিদেশি হস্তক্ষেপ আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি সরাসরি আঘাতের শামিল। তাই দেশের রাজনীতি নিয়ে বিদেশি হস্তক্ষেপ রুখে দিতে ও দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে আসন্ন জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করা দরকার। এজন্য ইসলামী ফ্রন্ট নির্বাচনে অংশ নেবে এবং ৩০০ আসনে একক প্রার্থী দেবে। অধিকারহারা দেশের শান্তিকামী সূফিবাদি জনতার অধিকার আদায়ে আসন্ন নির্বাচনে উৎসবমুখর পরিবেশে দলে দলে ভোট দিয়ে সুন্নিয়তের পক্ষে ব্যালট বিপ্লব ঘটানোর আহ্বান জানান তিনি।

মাস্টার মুহাম্মদ আবুল হোসেন, মুহাম্মদ এনামুল হক ছিদ্দিকী ও নাছির উদ্দীন মাহমুদের সঞ্চালনায় মহাসমাবেশে আরও বক্তব্য রাখেন- আহলে সুন্নাত ওয়াল জামায়াত বাংলাদেশের মহাসচিব পীরে তরিকত আল্লামা সৈয়দ মছিহুদ্দৌলা, অধ্যক্ষ আল্লামা মুফতি সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান, অধ্যক্ষ আল্লামা আহমদ হোসাইন আলকাদেরী, অধ্যক্ষ ড. মাওলানা ইসমাইল নোমানী, মাওলানা সৈয়দ মোজাফ্ফর আহমদ মোজাদ্দেদী, মাওলানা রফিকুল ইসলাম পাটোয়ারী, অ্যাডভোকেট আবু নাছের তালুকদার, বিশিষ্ট বক্তা আল্লামা গিয়াস উদ্দিন তাহেরী, পীরজাদা মাওলানা মুহাম্মদ গোলামুর রহমান আশরফ শাহ, অধ্যক্ষ আল্লামা খলিলুর রহমান নেজামী, অধ্যক্ষ আবু তালেব বেলাল, অধ্যক্ষ মাওলানা আবু জাফর প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিগ্রি নয়, মানুষ হওয়াই বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য: সাঈদ আল নোমান

জাপানের গোল উৎসবে বিশ্বকাপ থেকে বিদায় নিল তিউনিসিয়া

মাঠে নামছে ৩২ বিশ্ববিদ্যালয় / ২৮ জুন শুরু হচ্ছে ‘আমা কফি ক্যাম্পাস ফুটসাল’

এইচএসসি পরীক্ষা ইস্যুতে কেন্দ্রসচিবদের নিয়ে বসছেন শিক্ষামন্ত্রী

সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার ১৫ হাজার

বেফাঁস মন্তব্যের জেরে কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনারকে প্রত্যাহার

ইসলামে পিতার সম্মান

সন্তানের ঐতিহাসিক পারফরম্যান্স দেখতে অবশেষে যুক্তরাষ্ট্রে ভোজেনিয়ার মা

ইরানের তেল খাতই হবে চুক্তির সবচেয়ে বড় পরীক্ষা

বাবা নেই, তবুও প্রতিদিন আছেন

১০

উজানের ঢল ও বৃষ্টিতে কুড়িগ্রামের নদ-নদীর পানি বাড়ছে

১১

সুখবর দিলেন সামান্থা

১২

কুমারখালী-খোকসায় থাকতে হলে বিএনপি নেতাদের কথা শুনতে হবে: পুলিশকে এমপি ফরিদা

১৩

বাংলাদেশের কাছেও ৭ গোল খেয়েছিল ব্রাজিল!

১৪

পোল্যান্ডের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ফেরত দিলেন জেলেনস্কি

১৫

বিটিআইয়ের সিইও হিসেবে যোগ দিলেন মাহবুবুর রহমান

১৬

প্রথমার্ধেই জাপানের দাপট, বিশ্বকাপ থেকে বিদায়ের শঙ্কায় তিউনিসিয়া

১৭

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিলের চেষ্টা, আটক ১০

১৮

‘সবার আগে পরিবার’  / ইরানের বিপক্ষে ম্যাচের আগেই বেলজিয়াম শিবিরে দুঃসংবাদ

১৯

এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক: রাশেদ খাঁন 

২০
X