শরণখোলা প্রতিনিধি
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৩, ০৪:১৬ পিএম
অনলাইন সংস্করণ

বঙ্গোপসাগরে ট্রলারসহ চার জেলে অপহরণ

ট্রলারসহ চার জেলেকে অপহরণ করেছে জলদস্যুরা। ছবি : কালবেলা
ট্রলারসহ চার জেলেকে অপহরণ করেছে জলদস্যুরা। ছবি : কালবেলা

বঙ্গোপসাগরে ট্রলারসহ চার জেলেকে অপহরণ করেছে জলদস্যুরা। তিন দিনেও অপহৃত জেলেদের কোনো সন্ধান মেলেনি।

শনিবার (২ ডিসেম্বর) রাতে সুন্দরবনের মান্দারবাড়িয়ার কাছে সাগরে এই অপহরণের ঘটনা ঘটে।

সোমবার (৪ ডিসেম্বর) দুপুরে দুবলার আলোরকোল থেকে জেলে মহাজন মোদাচ্ছের সরদার জানান, শনিবার (২ ডিসেম্বর) রাতে তার জেলেরা মান্দারবাড়িয়ার কাছে সাগরে মাছ ধরছিল। এ সময় অজ্ঞাত পরিচয় জলদস্যুরা একটি ট্রলারে করে এসে তার দুই জেলেকে তাদের ট্রলারে উঠিয়ে নিয়ে যায়। অপহৃত জেলেরা হলেন- রবিউল, পিতা- আব্দুল হালিম ও সোহেল, পিতা- আকবর। এদের বাড়ি বাগেরহাটের রামপালের রনজয়পুর গ্রামে।

একই সময় একই এলাকায় জলদস্যুরা একটি ট্রলারসহ ট্রলার মালিক অহিদ শেখ ও তার আরেকজন জেলেকে অপহরণ করে নিয়ে যায়। এদের বাড়ি রামপালের রনজয়পুর গ্রামে। অপহৃত জেলেদের মুক্তির ব্যাপারে পরে জলদস্যুরা যোগাযোগ করবে বলে জানিয়ে যায়।

দুবলার আলোরকোলের রামপাল জেলে সমিতির সভাপতি মোতাসীন ফরাজী বলেন, সাগরে চারজন জেলে অপহরণের তিন দিনেও তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। নতুন করে জেলে অপহরণের ঘটনায় দুবলারচরে জেলেদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

ডেঙ্গুতে একদিনে ২ নারীর মৃত্যু

ডিসি সারওয়ার প্রত্যাহার / মাজার ভক্তদের দাবি, ‘ওলির সঙ্গে বেয়াদবির খেসারত’

কক্সবাজারে বাড়ছে এইচআইভি রোগী, ৯৩ শতাংশই রোহিঙ্গা

নরসিংদীতে বজ্রপাতে ৩ মাদ্রাসা ছাত্রের মৃত্যু

প্রিয় ভারতীয় ও পাকিস্তানি ব্যক্তির নাম জানালেন ভ্যান্স

জাবির আবাসিক হলে চুরির অভিযোগে এক নারীকে পুলিশে সোপর্দ

সিলেটের প্রত্যাহার হওয়া ডিসি সারওয়ারকে বহাল রাখার দাবি

‘সাতক্ষীরায় প্রতিদিন ১ ইউনিট বিদ্যুৎ সাশ্রয়ে বছরে বাঁচতে পারে ৩০৪ কোটি টাকা’

এবার ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল

১০

একটি কিডনি, এক জীবন এবং একজন বাবা

১১

সাড়ে ৮ কোটি টাকার সড়ক সংস্কারে অনিয়ম, রাতের আঁধারে কার্পেটিং

১২

লেবাননে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ ইসরায়েলি সেনাপ্রধানের

১৩

অস্ট্রিয়া-আর্জেন্টিনা ম্যাচে কে জিতবে, জানাল অপ্টা?

১৪

অস্ট্রিয়া ম্যাচ / আর্জেন্টিনার একাদশে আসতে পারে ৩ পরিবর্তন

১৫

ডিসি সারওয়ার প্রত্যাহার: স্থানীয়রা বলছেন ‘বাড়াবাড়ির ফল’

১৬

বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

১৭

নারীদের লুটে নেওয়া ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের তিন সদস্য গ্রেপ্তার 

১৮

সরকারি চাকরিতে কোন গ্রেডে কত পদ ফাঁকা, জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

১৯

পুলিশ দেখে পালানোর চেষ্টা, ‘ছাদ থেকে পড়ে’ আ.লীগ নেতার মৃত্যু

২০
X