মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৩, ০৮:২৯ পিএম
অনলাইন সংস্করণ

মিরসরাইয়ে ৬ ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে জরিমানা

বেশি দামে পেঁয়াজ বিক্রির খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ছবি : কালবেলা
বেশি দামে পেঁয়াজ বিক্রির খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ছবি : কালবেলা

চট্টগ্রামের মিরসরাইয়ে অতিরিক্ত মূল্যে পেঁয়াজ বিক্রির অভিযোগে ৬ ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান উপজেলার মিঠাছড়া ও বারইয়ারহাট পৌর বাজারে এ অভিযান পরিচালনা করেন।

এ সময় মিঠাছড়া বাজারের সাহাব উদ্দিনকে ২ হাজার টাকা, ভাই ভাই স্টোরকে ২ হাজার, নিজাম স্টোরকে ২ হাজার এবং বারইয়ারহাট পৌর বাজারের ফারুক এন্টারপ্রাইজকে ২ হাজার, ভাই ভাই স্টোরকে ২ হাজার ও মেসার্স মমতা ট্রেডার্সকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

জানা গেছে, ভোক্তাদের অভিযোগের ভিত্তিতে ক্রয় মূল্যের চেয়ে কয়েক গুণ বেশি দামে পেঁয়াজ বিক্রি করে আসছিল কিছু অসাধু ব্যবসায়ী। বাজার স্থিতিশীল রাখতে এ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান বলেন, উপজেলার বিভিন্ন বাজারে ব্যবসায়ীরা ক্রয় মূল্যের চেয়ে কয়েকগুন বেশি দামে পেঁয়াজ বিক্রির খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভোক্তা অধিকার আইনে ৬টি ব্যবসা প্রতিষ্ঠানে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

১০

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১১

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

১২

ইসরায়েলি সীমান্তের কাছে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার সন্ধান

১৩

বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ

১৪

গৃহবধূর আপত্তিকর ভিডিও ফাঁস, যুবকের বিরুদ্ধে মামলা

১৫

অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে আছেন যারা

১৬

কালবেলার সাংবাদিককে কুপিয়ে জখম

১৭

ট্রাম্পের কথায় চলবে না ইসরায়েল: নেতানিয়াহু

১৮

ক্যালকুলেটরে হিসাব করে ‘ঘুষ’ চাইলেন সরকারি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

১৯

দায়িত্ব ছাড়লেন সারওয়ার, সিলেটের ভারপ্রাপ্ত ডিসি পিংকি সাহা

২০
X