আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৩, ০৪:০১ পিএম
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৩, ০৬:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

মেয়েকে দূরে পাঠানোর শোক সামলাতে পারলেন না বাবা

নুরুল আলম। ছবি : সংগৃহীত
নুরুল আলম। ছবি : সংগৃহীত

নানা আয়োজন ও ধুমধামের মধ্যদিয়ে আদরের মেয়ে আফরোজা আলম ইমার বিয়ের আয়োজন করেন বাবা নুরুল আলম। বর ও কনে পক্ষ মিলে হাজারের অধিক লোকের খাবার দাবার শেষে মেয়েকে বরের হাতে সমর্পণ করেন বাবা। সন্ধ্যায় ঘরে ফেরেন বাবা নুরুল আলম (৫৫)। কিছুক্ষণ পরই হৃদরোগে মারা যান তিনি।

হৃদয়বিদারক ঘটনাটি ঘটেছে শনিবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যার পর চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের পশ্চিম রায়পুর গ্রামে কানু মাঝির বাড়িতে। রোববার (১৭ ডিসেম্বর) দুপুরে নুরুল আলমের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

মৃত্যুবরণকারী নুরুল আলম স্থানীয় মৃত জয়নাল আবেদীনের ছেলে। তার দুই ছেলে ও দুই মেয়ের মধ্য ইমা কনিষ্ঠ কন্যা।

নিহতের ভাগিনা মাস্টার হারুনর রশীদ বলেন, পশ্চিম রায়পুর গ্রামের নুরুল আলমের কনিষ্ঠ কন্যা আফরোজ আলম ইমার বিয়ের দিন ধার্য ছিল শনিবার। সেই অনুযায়ী সারাদিন বিয়ে বাড়ি ও স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে ছিল আনন্দ উৎসব। বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করে সন্ধ্যার আগে মেয়েকে স্বামীর বাড়ি পাঠিয়ে দেওয়ার পর বাবা নুরুল আলম হৃদরোগে মৃত্যুর কোলে ঢলে পড়েন। একটু আগেই হৈ-হুল্লোড় ও আনন্দে ভরা বাড়িতে মুহূর্তেই শুরু হয় শোকের মাতম।

খবর পেয়ে মেয়ে, মেয়ের জামাই, শ্বশুর ও শাশুড়ি জামাই বাড়ির লোকজন, আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী সবাই ছুটে আসেন।

স্থানীয় চেয়ারম্যান আমিন শরীফ বলেন, নুরুল আলমের মৃত্যু হৃদয়বিদারক। এমন একটা মুহূর্তের জন্য কেউ প্রস্তুত ছিল না। আনন্দের মুহূর্তটা কান্নায় পরিণত হলো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপজেলা আ.লীগের সভাপতিসহ ১১ নেতাকর্মী কারাগারে

বিদেশি পর্যটককে হয়রানি, কনটেন্ট ক্রিয়েটর আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ কখন? মোবাইলে দেখবেন যেভাবে

ধানমন্ডিতে আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতি, গ্রেপ্তার ১০

টানা ৪৫ দিন কলা খেলে শরীরে দেখা দিতে পারে যেসব পরিবর্তন

রোনালদো ‘ভক্ত’ হয়ে মেসিকে আটকাবেন আজ!

ইরানের যে সিদ্ধান্তে নিজেদের বিজয় দেখছেন জেডি ভ্যান্স

সংসদে তথ্যমন্ত্রী / বিটিভির আয় ৮ কোটি, ব্যয় ২৫৪ কোটি টাকা

নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

অতি উৎসাহী হয়ে অনেকে অনেক কথা বলে, চৈতালীর সেই বক্তব্য প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী

১০

রাতে মুক্তিপণ দাবি, সকালে মিলল সেঁজুতির লাশ

১১

জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্যকে হত্যায় আরও এক আসামি গ্রেপ্তার

১২

অস্ট্রিয়ার বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে আর্জেন্টিনা

১৩

প্রবাসী মামা-শ্বশুরকে নিয়ে ফেরার পথে প্রাণ গেল আব্দুল্লাহর

১৪

ফটোশুট নয়, যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় গুরুত্ব পাচ্ছে কূটনৈতিক অগ্রগতি

১৫

প্রবীণদের সুরক্ষায় সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ আইনমন্ত্রীর

১৬

আরমান-মুক্তির মনোনয়নপত্র জমা দিলেন বাপ্পারাজ

১৭

বেলজিয়ামের বিপক্ষে মানবপ্রাচীর আলিরেজার জীবনের ৫ চমকপ্রদ তথ্য

১৮

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদযাপন পরিষদ নেতাদের সাক্ষাৎ

১৯

নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের ধরিয়ে দিলে পুরস্কার ঘোষণা

২০
X