সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৩, ০৪:৩৭ পিএম
আপডেট : ২০ ডিসেম্বর ২০২৩, ০৪:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

সন্তান প্রসবের পরে হাসপাতালে রেখে পালিয়ে গেলেন মা

সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি : সংগৃহীত
সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি : সংগৃহীত

সন্তান প্রসবের পর হাসপাতালে সন্তান রেখেই পালিয়ে গেছেন মা। জানা যায়, তিনি একজন মানসিক ভারসাম্যহীন। ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের সীতাকুণ্ডে শনিবার (১৬ ডিসেম্বর)।

জানা যায়, শনিবার সকালে মহাসড়কের পাশে এক সন্তানসম্ভবা মানসিক ভারসাম্যহীন মহিলাকে প্রসব যন্ত্রণায় কাতরাতে দেখে পথচারীরা তাকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। ঐদিন দুপুর ১২টার দিকে একটি কন্যাসন্তানের জন্ম দেন। কিন্তু পরে সন্তান রেখেই হাসপাতাল থেকে চলে যান। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ অনেক খোঁজাখুঁজি করলেও তাকে আর পাওয়া যায়নি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাক্তার নুর উদ্দিন রাশেদের তত্ত্বাবধানে হাসপাতালের মধ্যে নবজাতকের সেবা যত্ন চলছে। নবজাতকটি মহান বিজয় দিবসের দিন জন্মগ্রহণ করায় হাসপাতাল কর্তৃপক্ষ তার নাম রেখেছেন মুক্তি।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নুর উদ্দিন কালবেলাকে বলেন, একজন চিকিৎসক হিসেবে বিভিন্ন ধরনের রোগী আমাদের কাছে আসে। তারই ধারাবাহিকতায় মানসিক ভারসাম্যহীন সন্তানসম্ভবা এক নারী আসেন এখানে। পরে নবজাতকের জন্মের পরপরই সে পালিয়ে যায়। বর্তমানে নবজাতক হাসপাতালেই আছে এবং তার সেবা যত্নের বিন্দুমাত্র ঘাটতি হচ্ছে না।

তিনি আরও বলেন, জেলা সিভিল সার্জন ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানো হয়। আগামীকাল নবজাতকের বিষয়ে উপজেলা প্রশাসনের সঙ্গে বৈঠক হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

নারীদের লুটে নেওয়া ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের তিন সদস্য গ্রেপ্তার 

সরকারি চাকরিতে কোন গ্রেডে কত পদ ফাঁকা, জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

পুলিশ দেখে পালানোর চেষ্টা, ‘ছাদ থেকে পড়ে’ আ.লীগ নেতার মৃত্যু

১০ দিনে দ্রুত বাড়তে পারে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা

মধ্যপ্রাচ্য একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির দিকে এগিয়ে যাচ্ছে : ভ্যান্স 

ব্রাজিল সমর্থককে এআই দিয়ে আর্জেন্টিনার জার্সি পরিয়ে ট্রল, যুবককে লিগ্যাল নোটিশ

আশাশুনিতে ‘গোপন বৈঠক’ থেকে গ্রেপ্তার ৬

চমেক হাসপাতালে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বিরুদ্ধে মামলা

২০২৬ বিশ্বকাপের শীর্ষে রোনালদো, মেসি কোথায়?

১০

দুই বছর পর আবারও ওটিটিতে অপূর্ব

১১

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশনের উদ্যোগে আন্তর্জাতিক যোগ দিবস পালন

১২

যুবদল নেতার ছুরিকাঘাতে শিবির নেতা নিহত

১৩

গ্রুপ পর্বে পয়েন্ট সমান হলে কে যাবে নকআউটে, যা বলছে ফিফার নতুন নিয়ম

১৪

লেবাননে ইরানি প্রক্সিরা না থামলে আবারও হামলা হবে: ট্রাম্প

১৫

বহিষ্কৃত শিবির নেতা জিসান ২ দিনের রিমান্ডে

১৬

পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীতে এসএসসি বিরাশিয়ানের প্রাণবন্ত আয়োজন

১৭

যোগ দিবসে কলকাতায় মোদির যোগাসনচর্চা 

১৮

আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ লেখা, জানেন কি এর রহস্য?

১৯

মহশূন্যেও বিশ্বকাপ-জ্বর! স্পেস স্টেশনে ফুটবল সম্ভব?

২০
X