চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৩, ০৮:২৭ পিএম
আপডেট : ২০ ডিসেম্বর ২০২৩, ০৮:২৮ পিএম
অনলাইন সংস্করণ

আপত্তিকর ছবি ছড়িয়ে গ্রেপ্তার প্রাক্তন স্বামী

গ্রেপ্তারকৃত আসামি। ছবি : কালবেলা
গ্রেপ্তারকৃত আসামি। ছবি : কালবেলা

প্রাক্তন স্ত্রীর আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে ব্ল্যাকমেইল করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। বুধবার (২০ ডিসেম্বর) র‌্যাবের গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানা যায়।

গত মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে মো. নাছের উদ্দিন (৪০) নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে র‍্যাব-৭। মো. নাছের উদ্দিন ফটিকছড়ি থানার উখারা এলাকার মৃত হাফিজুর রহমানের ছেলে।

র‌্যাব এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নূরুল আবছার কালবেলাকে বলেন, ২০১৮ সালের ২৫ ডিসেম্বর নাছেরের সঙ্গে ভুক্তভোগীর বিয়ে হয়। এর আড়াই মাসের মাথায় ভুক্তভোগী জানতে পারেন, নাছেরের আরও একজন স্ত্রী আছে। এ নিয়ে বাগবিতণ্ডার পরে ভুক্তভোগী বাবার বাড়ি চলে যায়। ২০১৯ সালে নাছের ওমান চলে যায়। ২০২১ সালে দেশে ফেরার পর ভুক্তভোগীর সঙ্গে আবার সংসার শুরু করেন। এ সময় কৌশলে স্ত্রীর কিছু আপত্তিকর ছবি তুলে রেখেছিলেন নাছের। একই বছরে তাদের আদালতের মাধ্যমে বিচ্ছেদ ঘটে। পরবর্তীতে ওমানে গিয়ে ফেসবুকে ওই ছবিগুলো ছড়িয়ে দেন নাছের।

এ ঘটনায় ২০২১ সালের ৩১ ডিসেম্বর পাঁচলাইশ থানায় ভুক্তভোগী একটি মামলা দায়ের করেন। এছাড়া র‍্যাবের কাছে লিখিত অভিযোগও করেন তিনি। চলতি বছরের ১৯ ডিসেম্বর নাছের আপত্তিকর ছবি, ভিডিও মুছে ফেলার জন্য ভুক্তভোগীকে টাকা নিয়ে নগরের মির্জাপুল এলাকায় যেতে বলেন। এ বিষয়টি ভুক্তভোগী র‌্যাবকে অবগত করলে গত মঙ্গলবার বিকেল ৪টার দিকে নগরের মির্জাপুল এলাকা থেকে নাছেরকে গ্রেপ্তার করে র‍্যাব-৭।

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদের সময় তার কাছ থেকে ৮ কপি ব্যক্তিগত মুহূর্তের ছবি এবং অশ্লিল ভিডিও পাওয়া গেছে। নাছেরকে পাঁচলাইশ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১০

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১১

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১২

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৩

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৪

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৫

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৬

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৭

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৮

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৯

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

২০
X