চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৩, ০২:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

চকরিয়ায় ট্রাকভর্তি মিয়ানমারের চোরাই গরু জব্দ

ট্রাক বোঝাই মিয়ানমার থেকে আনা গরু। ছবি : কালবেলা
ট্রাক বোঝাই মিয়ানমার থেকে আনা গরু। ছবি : কালবেলা

রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে মিয়ানমার থেকে আনা ট্রাকভর্তি ২০টি চোরাই গরু উদ্ধার করেছে পুলিশ। এ সময় পাচার জড়িত সন্দেহে ৩ জনকে আটক করা হয়েছে।

শনিবার (২৩ ডিসেম্বর) বিকেল ৪টায় পুলিশের একটি দল উপজেলার ফাসিয়াখালি ইউনিয়নের রুদ্র পাড়া এলাকা থেকে ২০টি চোরাই গরু ভর্তি ট্রাক জব্দ করেছে।

আটককৃতরা হলো- চকরিয়া উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মাস্টার জহির আহমদের ছেলে ওমর ফারুক (৩০), একই ইউনিয়নের মুসলিমনগর পাড়া এলাকার আবুল খাইর এর ছেলে গিয়াস উদ্দিন (৫০) ও চাঁদপুর জেলার কচুয়া উপজেলার সাতবাড়িয়া এলাকার আবুল হোসেন এর ছেলে মোশাররফ হোসেন (২৬)।

চকরিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, চকরিয়া উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নের গাবতলি এলাকায় কতিপয় পাচারকারী চক্র সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে মিয়ানমার থেকে চোরাই পথে একটি গরুর চালান এনেছে। ওই সময় থানার এসআই সুজাউদ্দৌলার নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে গরুগুলো বিক্রি করার সময় গরু ভর্তি ট্রাক গাড়িটি জব্দ করে। একইসময় পালিয়ে যাবার পথে তিনজনকে আটক করে।

তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে জব্দ করা গরুগুলোর আমদানি ও মালিকানা স্বপক্ষে বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেনি। তাই ট্রাকসহ গরুসমূহ থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রেকর্ডের দিনে মেসিকে নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন রোনালদো

ইংল্যান্ডকে রুখে দিল ঘানা

বগুড়ার সেই ৩ ইউনিয়নের নাম পরিবর্তন নিয়ে গণশুনানি, জনদাবি ও বিক্ষোভ

মায়ের মৃত্যুতে দেশে ফিরছেন ফরাসি কোচ

‘মেসি সর্বকালের সেরা’, এই মন্তব্যটি ভুয়া : রোনালদো

তবে কি আজ নেইমারের দিন?

রাশিয়ান হাউসে ‘মহান দেশপ্রেমিক যুদ্ধ’র শোক ও স্মরণ দিবস পালিত 

বিশ্বকাপে ইরানকে সুখবর দিলো যুক্তরাষ্ট্র

মসজিদে ঝুলছে ইমামের মরদেহ, রুমে পড়ে আছে চিরকুট

কেন ফ্রি-কিক নেননি রোনালদো?

১০

রোনালদোর প্রত্যাবর্তনের ম্যাচে উজবেকিস্তানকে গুঁড়িয়ে দিল পর্তুগাল

১১

মেসিকে ছাড়িয়ে নতুন রেকর্ড রোনালদোর

১২

এখনো ফুরিয়ে যাইনি… বিশ্বরেকর্ড গড়েই নিন্দুকদের জবাব রোনালদোর

১৩

সিটিজেন প্ল্যাটফর্ম অ্যাওয়ার্ড পেলেন ২৫ গুণীজন

১৪

স্বদেশী কিংবদন্তিকে ছাড়িয়ে সবার উপরে রোনালদো

১৫

৩৯-এ পা দিলেন রোজারিওর সেই ছোট্ট জাদুকর 

১৬

সকালের ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৭

রোনালদো অনন্য, রোনালদোই প্রথম

১৮

নতুন ইতিহাস গড়লেন ক্রিস্টিয়ানো রোনালদো

১৯

গোল পেলেই নতুন বিশ্বরেকর্ড গড়বেন রোনালদো

২০
X