হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৩, ০৩:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

হাটহাজারীতে বিএনপির ৪ নেতা গ্রেপ্তার

হাটহাজারীতে নাশকতার অভিযোগে গ্রেপ্তার চারজন। ছবি : কালবেলা
হাটহাজারীতে নাশকতার অভিযোগে গ্রেপ্তার চারজন। ছবি : কালবেলা

চট্টগ্রামের হাটহাজারীতে বিএনপির নির্বাচন বর্জন ও অবরোধ সমর্থনে লিফলেট বিতরণের সময় জেলা ছাত্রদল নেতা ও পৌর বিএনপির সভাপতিসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৫ ডিসেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে চারজনকে চট্টগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।

কারাগারে পাঠানো চারজন হলেন- চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি মো. রেজাউল করিম বাবু (৩৮), হাটহাজারী পৌরসভা ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. হারুনুর রশিদ (৬০), চিকনদণ্ডি ইউনিয়ন বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য মো. রফিক (৫০), পৌর বিএনপির কর্মী মো. মোস্তফা (৬৫)।

রোববার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় পৌর সদরে নির্বাচন বর্জন ও অবরোধ সমর্থনে লিফলেট বিতরণ করার সময় এই চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। ইতোপূর্বেও তাদের বিরুদ্ধে নাশকতা ও বিস্ফোরক আইনে একাধিক মামলা রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন থানার উপপরিদর্শক মো. আব্দুল গোফরান।

হাটহাজারী মডেল থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, লিফলেট বিতরণের সময় নাশকতার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। পরে আদালত ওই চারজনকে কারাগারে প্রেরণ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

সেনেগালকে গোলবন্যায় ভাসাচ্ছে নরওয়ে

ইরাককে নিয়ে ছেলেখেলা করে পরের রাউন্ডে ফ্রান্স

দীর্ঘ বিরতির পর ফের শুরু ফ্রান্স-ইরাক ম্যাচ

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হালান্ড-মানে

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স-ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

বিশ্বকাপ জিতেছে ২ বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

১০

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

১১

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

১২

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

১৩

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

১৪

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

১৫

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

১৬

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

১৭

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

১৮

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

১৯

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

২০
X