চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৩, ০৮:২৪ পিএম
অনলাইন সংস্করণ

পানির লবণাক্ততা বেড়ে যাওয়ার কারণ জানালেন ওয়াসার এমডি

চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে আয়োজিত গণশুনানি ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কে এম ফজলুল্লাহ। ছবি : কালবেলা
চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে আয়োজিত গণশুনানি ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কে এম ফজলুল্লাহ। ছবি : কালবেলা

শুষ্ক মৌসুমে কাপ্তাই হ্রদের পানি কমে যাওয়ার কারণে চট্টগ্রাম ওয়াসার সরবরাহ করা পানিতে লবণাক্ততা বেড়ে গেছে বলে জানিয়েছেন চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এ কে এম ফজলুল্লাহ।

বুধবার (২৭ ডিসেম্বর) চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে আয়োজিত গণশুনানি ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় গ্রাহকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

তিনি বলেন, চট্টগ্রামে ওয়াসার পানি মূলত দুটি নদী থেকে তোলা হয়। শুষ্ক মৌসুমে কাপ্তাই হ্রদের পানি কমে যাওয়ায় পানির স্রোত কম থাকে। অন্যদিকে সমুদ্রের নোনা পানি ওপরে উঠে আসে। ফলে লবণাক্ততা বাড়ে। প্রাকৃতিক এসব সমস্যার কারণে মিষ্টি পানির সংকট হচ্ছে। এ সমস্যা সমাধানে আরও একটি প্রকল্প প্রক্রিয়াধীন। এ সময় কাপ্তাই লেকে ড্রেজিং করার প্রস্তাব দেন তিনি।

মতবিনিময় সভায় অংশ নেয় ওয়াসার গ্রাহকসহ বিভিন্ন শ্রেণি পেশাজীবীরা। এ সময় চট্টগ্রাম ওয়াসায় সেবা পেতে দুর্নীতি, অনিয়ম, ভুতুড়ে বিল, চাহিদা অনুযায়ী পানি সরবরাহ না হওয়াসহ বিভিন্ন ভোগান্তির কথা তুলে ধরেন তারা। গ্রাহকদের বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে অনেক সমস্যা তাৎক্ষণিক সমাধান দেওয়া হয়। কিছু সমস্যা সমাধানের আশ্বাস দেন এমডি ফজলুল্লাহ।

গ্রাহকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, গ্রাহক হয়রানি কমিয়ে আনতে আমরা চেষ্টা করছি। কেউ অভিযোগ দিলে আমরা দ্রুত ব্যবস্থা গ্রহণ করি। আমাদের দরজা খোলা আছে, যে কোনো সময় যে কেউ আমাদের কাছে আসতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রিয় ভারতীয় ও পাকিস্তানি ব্যক্তির নাম জানালেন ভ্যান্স

জাবির আবাসিক হলে চুরির অভিযোগে এক নারীকে পুলিশে সোপর্দ

সিলেটের প্রত্যাহার হওয়া ডিসি সারওয়ারকে বহাল রাখার দাবি

‘সাতক্ষীরায় প্রতিদিন ১ ইউনিট বিদ্যুৎ সাশ্রয়ে বছরে বাঁচতে পারে ৩০৪ কোটি টাকা’

এবার ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল

একটি কিডনি, এক জীবন এবং একজন বাবা

সাড়ে ৮ কোটি টাকার সড়ক সংস্কারে অনিয়ম, রাতের আঁধারে কার্পেটিং

লেবাননে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ ইসরায়েলি সেনাপ্রধানের

অস্ট্রিয়া-আর্জেন্টিনা ম্যাচে কে জিতবে, জানাল অপ্টা?

অস্ট্রিয়া ম্যাচ / আর্জেন্টিনার একাদশে আসতে পারে ৩ পরিবর্তন

১০

ডিসি সারওয়ার প্রত্যাহার: স্থানীয়রা বলছেন ‘বাড়াবাড়ির ফল’

১১

বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

১২

নারীদের লুটে নেওয়া ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের তিন সদস্য গ্রেপ্তার 

১৩

সরকারি চাকরিতে কোন গ্রেডে কত পদ ফাঁকা, জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

১৪

পুলিশ দেখে পালানোর চেষ্টা, ‘ছাদ থেকে পড়ে’ আ.লীগ নেতার মৃত্যু

১৫

১০ দিনে দ্রুত বাড়তে পারে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা

১৬

মধ্যপ্রাচ্য একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির দিকে এগিয়ে যাচ্ছে : ভ্যান্স 

১৭

ব্রাজিল সমর্থককে এআই দিয়ে আর্জেন্টিনার জার্সি পরিয়ে ট্রল, যুবককে লিগ্যাল নোটিশ

১৮

আশাশুনিতে ‘গোপন বৈঠক’ থেকে গ্রেপ্তার ৬

১৯

চমেক হাসপাতালে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বিরুদ্ধে মামলা

২০
X