চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৪, ০৭:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

বাবাকে মারধর, ছেলের ১০ বছরের কারাদণ্ড 

চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত। ছবি : কালবেলা
চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত। ছবি : কালবেলা

বাবাকে মারধর করার অপরাধে জিকু চৌধুরী (৩৫) নামে এক ব্যক্তিকে পৃথক দুটি ধারায় ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (১ জানুয়ারি) চট্টগ্রাম চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক শরীফুল আলম ভূঁঞা এ রায় দেন।

দণ্ডিত জিকু চৌধুরী চট্টগ্রাম নগরের দক্ষিণ কাট্টলী ডা. মুকুল বাড়ির ডা. মুকুল শীলের ছেলে। রায়ের সময় আসামি আদালতে অনুপস্থিত ছিলেন। তার বিরুদ্ধে সাজা পরোয়ানামূলে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

বিষয়টি আদালতের বেঞ্চ সহকারী মো.ওমর ফুয়াদ কালবেলাকে নিশ্চিত করে বলেন, জিকু চৌধুরীকে ৩৮৬ ধারায় ৫ বছরের সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাস এবং ৩২৫ ধারায় ৫ বছরের সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাস কারাদণ্ড দেওয়া হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, মুকুল শীল পেশায় ডাক্তার। ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর নগরের পাহাড়তলি ছদু চৌধুরী রোডের উপশম ফার্মেসিতে অবস্থানকালে তাকে গালাগাল করে হত্যার হুমকি দেন ছেলে। বাধা দেওয়ায় বাবাকে এলোপাথাড়ি পেটাতে থাকে। অন্যদিকে, বাবা চিকিৎসাধীন অবস্থায় থাকাকালীন ফার্মেসির তালা ভেঙে ১ লাখ ২০ হাজার টাকা নিয়ে যায় ছেলে। পরে বাবাকে ভয় দেখিয়ে ২০ লাখ টাকার চেক নিয়ে ব্যাংক থেকে টাকাও তুলে নেন। এ ঘটনায় ছেলের বিরুদ্ধে মামলা করেন বাবা। মামলার তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র জমা দিলে ২০২৩ সালের ২৩ মে ছেলের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। ছয়জনের সাক্ষ্য শেষে আদালত এ রায় দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে প্রথম পূর্ণাঙ্গ অনুশীলন সেশনে অংশ নিলেন নেইমার

ট্রাম্পের কস্তানজা মতবাদ: বুদবুদের জগত, যেখানে তিনিই রাজা 

পাঁচ জেলায় বিজিবি মোতায়েন

এমবাপ্পেকে ঠেকাতে ৩ গোলকিপার!

চুয়াডাঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

স্ত্রী-নবজাতক সন্তান হারিয়ে শোকে স্তব্ধ হাজতি, মানবিক উদ্যোগ কারা কর্তৃপক্ষের

হত্যার পর ফেলে দেওয়া হয়েছিল নদীতে, ৬ দিন পর ভেসে উঠলো লাশ

ইরানের তেল বিক্রির অনুমতি দিল যুক্তরাষ্ট্র

হোয়াটসঅ্যাপ প্রধানের পদ ছাড়লেন ক্যাথকার্ট, দায়িত্বে কুনাল শাহ

অস্ট্রিয়া-আর্জেন্টিনা ম্যাচে কে জিতবে, কী বলছে অপ্টা?

১০

৯০ বছর বয়সেও লাল-সবুজের ফেরিওয়ালা আব্দুর রফ

১১

বৃষ্টিতে ধসে পড়ল কালভার্ট, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ

১২

ফেনীতে ‘আমরা জুলাই যোদ্ধা’ কমিটি ঘোষণা 

১৩

তৃণমূলের চেয়ারম্যান পদ থেকে সরানো হলো মমতাকে, বিদ্রোহীদের নতুন কমিটি গঠন  

১৪

সাতক্ষীরায় শিক্ষা কর্মকর্তাকে ‘হুমকি’ দেওয়ার অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে

১৫

মাদ্রাসা শিক্ষকদের বেতন জুলাইতে পরিশোধ করা হবে: শিক্ষামন্ত্রী

১৬

মাজারের ৭০০ বছরের ‘রীতি ভাঙলেন’ ডিসি সারওয়ার

১৭

বোরোর উৎপাদন ব্যয়ের চড়া মূল্যে দিশাহারা কৃষক

১৮

নারায়ণগঞ্জে আ.লীগকে প্রতিহত করতে বিএনপির অবস্থান কর্মসূচি

১৯

কণ্ঠশিল্পী মমতাজের জামিন চেম্বার আদালতে স্থগিত

২০
X