চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৪, ০৮:১৩ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে ছিনতাইকারী চক্রের প্রধান গ্রেপ্তার 

পেশাদার ছিনতাইকারী চক্রের প্রধান মো. মেহেরাজ। ছবি : কালবেলা
পেশাদার ছিনতাইকারী চক্রের প্রধান মো. মেহেরাজ। ছবি : কালবেলা

চট্টগ্রাম নগরের কোতোয়ালি এলাকা থেকে পেশাদার ছিনতাইকারী চক্রের প্রধান মো. মেহেরাজকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। সে বরিশাল জেলার বাবুগঞ্জ থানার আগরপুর গ্রামের হাছান চৌধুরী বাড়ির মো. নাছিরের ছেলে।

বুধবার (১০ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে তাকে স্টেশন রোডের ৭ নম্বর বাস পার্কিং মাঠের দক্ষিণ পাশ থেকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, মেহেরাজ ও তার সহযোগীরা নিয়মিত নগরের টাইগারপাস, কাঠের বাংলো, পলোগ্রাউন্ড, আটমার্চিং মোড়, বিআরটিসি মোড়, কদমতলী মোড়, বাটালী রোড, স্টেশন রোড, সিআরবি ও গোয়ালপাড়া এলাকাসহ পুরো এলাকায় ছিনতাইয়ের কাজ করতেন। দীর্ঘদিন ধরে পুলিশ তাকে খুঁজছিল। সোর্সের দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার পুলিশ তাকে গ্রেপ্তার করে।

কোতেয়ালি থানার ওসি ওবায়েদুল হক কালবেলাকে বলেন, মেহেরাজ তার পাঁচ সহযোগীর নাম পুলিশের কাছে বলেছেন। তাদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে। মেহেরাজের নামে এর আগে কোতোয়ালি থানায় একটা চুরি মামলা রয়েছে বলেও পুলিশ জানায়। ওসি আরও বলেন, আসামিকে দুপুরে আদালতে হাজির করানো হয়। আদালত তাকে কারাগারে পাঠিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১০

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১১

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১২

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১৩

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৪

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৫

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৬

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৭

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৮

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৯

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০
X