হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৪, ০৮:০৩ পিএম
অনলাইন সংস্করণ

হাটহাজারীতে সওজের জায়গা দখলে ইঁদুর-বিড়াল খেলা 

সরকারি জায়গা দখল করে একাধিক দোকানপাট নির্মাণ করা হচ্ছে। ছবি : কালবেলা
সরকারি জায়গা দখল করে একাধিক দোকানপাট নির্মাণ করা হচ্ছে। ছবি : কালবেলা

চট্টগ্রামের হাটহাজারীতে খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের ফুটপাত ঘেঁষে অবৈধভাবে আমেরিকান প্রবাসী আব্দুস শুক্কুর নামে এক ব্যক্তি বাংলাদেশ সড়ক ও জনপথ বিভাগের ৮৫৮৫ নং বিএস খতিয়ানের সরকারি জায়গা দখল করে একাধিক দোকানপাট নির্মাণ করছেন। উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া বুড়িপুকুর পাড় এলাকায় এই জমি দখলের প্রতিনিধিত্ব করছেন আমেরিকান প্রবাসী আব্দুস শুক্কুর এর আপন ভাতিজা মো. রুবেল, আব্দুস ছাত্তার ও পল্লীচিকিৎসক ডাক্তার আব্দুর রহিম।

খোঁজ নিয়ে জানা যায়, কিছুদিন আগে সওজ ও জেলা পরিষদের লোকজন গিয়ে নির্মাণকাজ বন্ধ করে দিলেও পুনরায় আবার সে নির্মাণকাজ শুরু করে । এ নিয়ে স্থানীয়রা সড়ক ও জনপথের লোকজনকে ফোনে জানালে তারা দ্রুত কাজ বন্ধ করে দেয়। সওজের কর্মচারীরা ওই স্থান ত্যাগ করার সাথে সাথে আবার অবৈধ দখলদারেরা নির্মাণকাজ শুরু করে। এ যেন ইঁদুর-বিড়ালের খেলা। বাংলাদেশ সড়ক ও মহাসড়ক আইন অনুযায়ী কোনো সড়ক বা মহাসড়কের ৬০ ফুটের মধ্যে কোনো স্থাপনা নির্মাণ করা যাবে না। এমন আইন থাকার পরেও সওজের কর্মকর্তারা কেন নিশ্চুপ রয়েছেন- তা নিয়ে প্রশ্ন উঠেছে জনমনে।

অবৈধ দখলকারী আমেরিকান প্রবাসী আব্দুস শুক্কুরের প্রতিনিধি পল্লীচিকিৎসক আব্দুর রহিম বলেন, রাস্তার পাশে যে জায়গাটা রয়েছে এটা সরকারি খাস জায়গা। জেলা পরিষদ এসে নির্মাণকাজ বন্ধ করে দেন। লিজের জন্য জেলা পরিষদে কাগজ দেওয়া হয়েছে।

সড়ক ও জনপথ অধিদপ্তর (হাটহাজারী) উপ-সহকারী প্রকৌশলী আবু আহসান মোহাম্মদ আজিজুল মোস্তফা বলেন, এই জায়গায় স্থাপনা করার কোনো অনুমতি দেওয়া হয়নি। তারা অবৈধভাবে সওজের জায়গা দখল করছে। এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য এইচএম আলী আবরাহা দুলাল বলেন, এটা অন্যায়। কাজ বন্ধ করা হয়েছে। নির্মাণকাজ করতে হলে জেলা পরিষদের নিয়ম অনুযায়ী অনুমতি নেওয়া লাগবে। শুনেছি তাদের কাছে পূর্বের অনুমতিপত্র আছে। তবে আমি সেই কাগজ দেখিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X