চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৪, ০৭:১৭ পিএম
অনলাইন সংস্করণ

মিতু হত্যা মামলায় ৩৮ জনের সাক্ষ্যগ্রহণ শেষ

সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু। ছবি : সংগৃহীত
সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু। ছবি : সংগৃহীত

সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলায় আরও চারজনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন করেছেন আদালত। জেরাও শেষ হয়েছে। এ নিয়ে মামলার ৭৯ জন সাক্ষীর মধ্যে ৩৮ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুরের তৃতীয় অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের বিচারক জসিম উদ্দিনের আদালতে জেরা ও সাক্ষ্যগ্রহণ করা হয়। এ সময় আগামী ৭ ফেব্রুয়ারি মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেন তিনি।

আদালতের বেঞ্চ সহকারী নেছার আহম্মেদ কালবেলাকে এসব তথ্য নিশ্চিত করেন।

মিতু হত্যা মামলায় সাক্ষ্যদাতারা হলেন আসামি এহতেশামুল হক, ভোলার অনুসন্ধান প্রতিবেদনের তদন্তকারী কর্মকর্তা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) সংকর বড়ুয়া, আসামি আনোয়ার হোসেন ও তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক (এসআই) আরিফ হোসেন।

আদালত সূত্র জানায়, এ নিয়ে মামলায় মোট ৩৮ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। এ সময় মিতুর স্বামী সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারসহ অন্যান্য আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

আসামি কামরুল ইসলাম শিকদার মুছার ভাড়া বাসার মালিক আনিসুজ্জামান ও অস্ত্র উদ্ধারের ঘটনায় জব্দ তালিকার সাক্ষী উপপরিদর্শক (এস আই) মোস্তাক আহম্মেদ।

চট্টগ্রাম মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আবদুর রশীদ কালবেলাকে বলেন, মঙ্গলবার সাক্ষ্য গ্রহণের ধার্য তারিখে ৫ জন সাক্ষী উপস্থিত থাকার কথা থাকলেও একজন অসুস্থ হয়ে পড়ায় চারজনের সাক্ষ্যগ্রহণ করেন আদালত। এদের মধ্যে দুজন পুলিশের কর্মকর্তা ও অন্য দুজন সিজার লিস্টের সাক্ষী ছিল। সাক্ষীদের আসামিপক্ষের আইনজীবী জেরা করেছেন। আগামী ৭ ফেব্রুয়ারি পরবর্তী দিন ধার্য করা হয়েছে।

প্রসঙ্গত, ২০১৬ সালের ৫ জুন চট্টগ্রামের ও আর নিজাম রোডে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার সময় দুর্বৃত্তের ছুরিকাঘাতে খুন হন সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১০

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১১

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১২

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৩

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৪

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১৫

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১৬

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১৭

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

১৮

ডেঙ্গুতে এক দিনে ২ নারীর মৃত্যু

১৯

ডিসি সারওয়ার প্রত্যাহার / মাজার ভক্তদের দাবি, ‘ওলির সঙ্গে বেয়াদবির খেসারত’

২০
X